সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোরে ইন্দোনেশিয়া এবং পূর্ব তিমুরের সমুদ্রের গভীরে ৭.৬-মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে আশেপাশের দ্বীপগুলো কেঁপে ওঠে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাসিন্দারা আতঙ্কে ঘরবাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় অন্তত একজন আহত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইন্দোনেশিয়ার দ্বীপ অ্যাম্বোন থেকে ৪২৭ কিলোমিটার (২৬৫ মাইল) দক্ষিণে সমুদ্রতলের ৯৫ কিলোমিটার গভীরে।

ইন্দোনেশিয়ার মেটিওরোলজি, ক্লাইমাটোলজি অ্যান্ড জিওফিজিক্স এজেন্সি (বিএমকেজি) জানিয়েছে, তিমুরের পূর্ব দ্বীপ, মালুকু দ্বীপপুঞ্জ এবং পাপুয়াতে কম্পন অনুভূত হয়েছে। এটি ৫.৫ মাত্রার কয়েকটি আফটারশকের খবর দিয়েছে।

আম্বনের অধিবাসী এক ইন্দোনেশিয়ান হামদি এএফপিকে বলেছেন, আমি বিছানায় ছিলাম, তখন আমি একটু ঝাঁকুনি অনুভব করি। আমি জেগে উঠে দেখি যে আমার অনেক বন্ধুও এটা অনুভব করেছে।

দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, তানিম্বার দ্বীপপুঞ্জে অন্তত ১৫টি বাড়ি ও দুটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিএনপিবি বলেছে, ৮,০০০ জনসংখ্যা সহ দ্বীপপুঞ্জের বৃহত্তম শহর সাউমলাকিতে সবচেয়ে শক্তিশালী ঝাঁকুনি অনুভূত হয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপিবি মুখপাত্র আব্দুল মুহারী বলেন, স্থানীয় দুর্যোগ সংস্থা একজন আহত হয়েছে বলে জানিয়েছে। তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে কম্পনটি (তানিম্বারে) প্রবলভাবে অনুভূত হয়েছিল। লোকেরা এ সময় আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে।

এজেন্সি’র শেয়ার করা ছবিগুলোতে দক্ষিণ-পশ্চিম মালুকু রিজেন্সির বেশ কয়েকটি গ্রামের বাড়িগুলো ক্ষতিগ্রস্ত দেখা যায়। একটি গ্রামে বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত বাড়ির ছাদ ও দেয়াল ধসে পড়েছে। ধ্বংসাবশেষ এবং ঘরের জিনিসপত্র মাটিতে ছড়িয়ে পড়ে।

টুইটারে এক ভিডিও পোস্টে দেখা যায়, ভূমিকম্পের ফলে বিদ্যুতের খুঁটি নড়তে শুরু করে এবং মালুকু দ্বীপপুঞ্জের একটি বন্দর তুয়ালের বাসিন্দাদের ভবন থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসতে দেখা যায়। ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি প্রাথমিকভাবে একটি সম্ভাব্য সুনামির বিষয়ে সতর্ক করেছিল এবং পরে সতর্কতা তুলে নেয়।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ব্যস্ততার মাঝে নিউইয়র্কে এক ভিন্ন সুর শোনাবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট