সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ রাসেল ডিজিটাল ল্যাব ক্যাটাগরিতে

কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২১ উপলক্ষে জেলা পর্যায়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ক্যাটাগরিতে কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান করেছে।

১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা জেলার সকল ডিজিটাল ল্যাবে শেখ রাসেলকে নিয়ে যে অনুষ্ঠান হয়েছে তার মধ্যে ১ম স্থান অধিকার করায় কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত একটি সন্মাননা সনদ প্রদান করা হয়েছে।

শেখ রাসেল দিবসে এই সন্মাননা সনদ প্রাপ্তির বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আব্দুর রব বলেন-এ অর্জন কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সামগ্রিক প্রচেষ্টায় ফল। এই সন্মাননা সনদ শুধু প্রতিষ্ঠানের নয়, সমগ্র কলারোয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ও শিক্ষানুরাগীদের গর্বিত করেছে বলে আমি মনে করি।

এই সনদ প্রাপ্তিতে কলারোয়া উপজেলা শিক্ষা অফিসার, ইউএনও এবং জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়েছেন প্রধান শিক্ষক আব্দুর রব।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরার কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।বিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা