বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগরে পানের গাছ কেটে দিয়েছে দূর্বত্তরা

কলারোয়ার উত্তর জয়নগরে পান বরজের পানের গাছ কেটে দিয়েছে দূর্বত্তরা। ঘটনাটি ঘটেছে উত্তর জয়নগরের আব্দুর রশিদ মোল্লার পান বরজে।

জানাগেছে, গত মঙ্গলবার (১৪ জুন) সকালে আব্দুর রশির গাজীর সাথে তার প্রতিবেশি মনিরুল মোল্লা (৪৪) পিতা মোঃ ওমর মোল্লার সাথে পারিবারির সুত্রে বিরোধ বাধে, সেই সুত্র ধরেই মনিরুল ও তার সহযোগী মোঃ সাজুদ্দিন ঢালী, পিতা, মৃত বিষি ঢালী, মোঃ কবিরুল ইসলাম, পিতাঃ সাবুদ্দিন ঢালী ও অজ্ঞাতনামা ২/৩ জন রাতের আধারে সবার অজান্তে বরজে ঢুকে পান গাছ কেটে সাবাড় করেছে।

এদিকে জানাযায়, উক্ত ঘটনায় কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। আরও জানাগেছে, ঘটনার আগের দিন আব্দুর রশিদ গাজীর সাথে প্রতিবেশি মনিরুল মোল্লার পারিবারিক বিরোধ বাঁধে। আর সেই ঘটনার জের ধরে রাতের আধারে মনিরুলসহ তার সহযোগীরা পানের বরজে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আনুমানিক ৫ কাটা জমির পান গাছের গোড়া থেকে কেটে দিয়েছে বলে অভিযোগ করেছেন পান চাষী রশিদ গাজী।

সরেজমিনে গিয়ে উক্ত ঘটনার সত্যতা মিলেছে। দেখা গেছে পানের গাছ কেটে দেওয়ার কারণে পান গাছ রোদ্রে নুয়ে পড়েছে। এই অবস্থা দেখার পর পান চাষী রশিদ গাজী মানসিক দিক থেকে ভেঙ্গে পড়েছেন। পান গাছ কেটে দেওয়ার ঘটনা এই প্রথম নয়, এর আগেও এক বার ১ কাটার মত জমির পানের গাছ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আব্দুর রশিদ গাজী।
ভুক্তভুগী আব্দুর রশিদ গাজী জানিয়েছেন, তার প্রতিবেশি মনিরুল মোল্লা, তার সাথে পারিবারিক সুত্রে বিরোধ আর তারই সুত্রধরে বরজের পান গাছের সাথে শত্রুতা করে পান গাছ কেটে দিয়েছে মনিরুল, এর আগেও একবার এমন ঘটনা ঘটিয়েছে। বার বার এমন ক্ষতির সম্মুখীন হতে থাকলে আমি তো নিঃস্ব হয়ে যাবো। তিনি আরও জানিয়েছেন নানা সময়ে পারিবারিক সুত্রে বিরোধ বাঁধলে ক্ষতির হুমকি দেয় মনিরুল। এমন ক্ষতি থেকে পরিত্রানের জন্য তিনি প্রশাসনের কাছে সুষ্ঠ বিচারের দাবি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু