কলারোয়ায় দিনমজুরের কন্যা শিক্ষার্থীর চিকিৎসায় মানবিক সাহায্যের আবেদন


মোছাঃ রেহানা খাতুন, কলারোয়া উপজেলার ৬নং সোনাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ সোনাবাড়িয়ার আনসার আলীর কন্যা।
দারিদ্র দিনমজুর পিতার নবম শ্রেণিতে পড়ুয়া সতের বছর বয়সী ফুটফুটে বালিকা।
রেহানা জন্ম থেকেই থ্যালাসেমিয়া (জন্মগত রক্তস্বল্পতা) রোগে আক্রান্ত। কিছুদিন পূর্বে সে এ্যাপেন্ডিসাইটিস রোগে আক্রান্ত হয়। এজন্য বাধ্য হয়েই কলারোয়াতে তার অপারেশন করা হয়। স্বাভাবিক ভাবেই থ্যালাসেমিয়া রোগীর জন্যে যেকোনো ধরনের সার্জারী বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখায়। সার্জারির পর থেকেই তার অবস্থার ক্রমশ অবনতি ঘটে ও পুরো শরীরের রক্তে ইনফেকশন ছড়িয়ে পরে।
এমতাবস্তায় তার উন্নত চিকিৎসার জন্যে লক্ষাধিক টাকার প্রয়োজন, যা তার দারিদ্র পিতার পক্ষে কোনোমতেই সংস্থান করা সম্ভব হচ্ছে না। সেজন্য রেহানার পরিবার সমাজের সকলের কাছে সাহায্য কামনা করেছেন।
সুহৃদয় ব্যক্তিরা সাহায্য পাঠাতে পারেন:
বিকাশ- ০১৭৪২২৯০০০১ (মহাসিন, পার্সোনাল)
রকেট- ০১৭৭৯৫৫৪১৮০ (আলিম, পার্সোনাল)
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক, সম্পাদক ফারুকী
সাতক্ষীরার কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ
কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়, দরিদ্র ও দুস্থ হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়িবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা মন্টু
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭নম্বর চন্দনপুর ইউনিয়নের দুটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনবিস্তারিত পড়ুন


