সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে আম ব্যবসায়ীদের সাথে ইউএনও’র বিনিময়

কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে (১৭ এপ্রিল) সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আম সংগ্রহ ও বাজারজাতকরণ ক্যালেন্ডার বিষয়ে উপজেলার বিভিন্ন এলাকার আম ব্যবসায়ীদের সাথে মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে আম সংগ্রহ ও বাজারজাত করতে জেলা প্রশাসনের সঙ্গে সংগতি রেখে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আম ব্যবসায়ীদের সাথে মত বিনিময়, আমের সঠিকতা যাচাই ও পাকা আম পরীক্ষা করেন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা।

এসময় সভায় স্বাগত বক্তব্য উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মামুন রহমান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভাড়াসিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, আম ব্যবসায়ী কাজী রহমত, আব্দুর রাজ্জাক, সিরাজুল ইসলাম, খান সারওয়ার, আলামিন, মনসুর আলী, আব্দুস সামাদ, হযরত আলী, আকবর আলী, কাজী আব্দুল রশিদুল, খোরশেদ আলী, অনুপ ,আরিজুল ইসলাম, শামসুর রহমান, জাহাঙ্গীর হোসেন, শেখ তুহিন ,হাফিজুর রহমান প্রমুখ।

সভায় জেলা প্রশাসকের ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা কর্তৃক সিদ্ধান্ত বলি বাজারজাতকরণ আম ক্যালেন্ডার জানানো হয়। ১২ মে ২০২৩ তারিখ থেকে গোপাল গোবিন্দ ভোগ বোম্বাই গোলাপ খাস বৈশাখী সহ স্থানীয় জাতের আম পড়া যাবে। ২৫ মে ২০২৩ থেকে হিমসাগর আম, ও ১ জুন ২০২৩ থেকে ল্যাংড়া আম ও ১৫ জুন ২০২৩ থেকে আম্রপলি আম বাজারজাতকরণের জন্য আমপাড়া হবে। আমের জাত ও আম সংগ্রহের তারিখ জানানো পর যে সমস্ত আম ব্যবসায়ীরা অপরিপক্ক আম পেড়ে বাজারজাত করবে এবং ক্রেতা সাধারণের সাথে প্রতারণা করবে তাদেরকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা জানান।

এছাড়া আম ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সচেতন সৃষ্টির জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়গণ আম ব্যবসায়ীদের এলাকাভিত্তিক ইউনিয়ন পরিষদের মতবিনিময় সভার আয়োজন করবে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন