বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছয় বছরে বিশ্বে খাদ্যপণ্যের দাম সর্বোচ্চ

ছয় বছরের মধ্যে নভেম্বর মাসে বিশ্বে খাদ্যপণ্যের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এ তথ্য জানিয়েছে। জাতিসংঘরের প্রতিষ্ঠানটি জানায়, খাদ্যপণ্যের দাম বাড়ার পেছনে প্রতিকূল আবহাওয়া অনেকাংশে দায়ী।

এফএও জানায়, আমদানি করতে হয় এমন খাদ্যপণ্যের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিশ্বের ৪৫টি দেশ, যাদের প্রায় সব ধরনের খাদ্যপণ্য আমদানি করতে হয়, দাম বাড়ার কারণে তারা চাপে পড়েছে।
খাদ্যপণ্যের মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে সবজি ও ভোজ্য তেলের।

এফএও জানিয়েছে, আমেরিকা, ইউক্রেন ও আর্জেন্টিনায় গমের আবাদ কম হওয়ায় পণ্যটির দাম বেড়েছে। গমের দাম বাড়ার আরেকটি কারণ হলো চীনের মজুদ। দেশটি একসঙ্গে বিপুল পরিমাণে গম কিনে রাখে। ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং থাইল্যান্ডে খারাপ আবহাওয়া এবং চীনে উৎপাদন কম হওয়ার কারণেও গমের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে।
এদিকে, ইউরোপে বিক্রি বাড়ার কারণে কিছু অংশে দুধের দাম বেড়েছে শূন্য দশমিক ৯ শতাংশ। মাংসের দামও শূন্য দশমিক ৯ শতাংশ বেড়েছে।
বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা বলছে, খাদ্যমূল্য বৃদ্ধির কারণে করোনা মহামারিতে যাদের বেতন কমেছে তারা সবচেয়ে বেশি কষ্টে আছেন। এর ফলে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তাহীনতা দেখা দিতে পারে।
বিবৃতিতে বলা হয়, মহামারি ছাড়াও মধ্য আমেরিকায় সাম্প্রতিক হ্যারিকেন এবং আফ্রিকায় বন্যা, কীটপতঙ্গের আক্রমণ, বিরূপ আবহাওয়া এবং দ্বন্দ্ব সংঘাতের নেতিবাচক প্রভাব পড়েছে খাদ্য উৎপাদনে। ফলে আফ্রিকার ৩৪টিসহ মোট ৪৫টি দেশকে অতিরিক্তি খাদ্য আমদানি করতে হতে পারে।

একই রকম সংবাদ সমূহ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। দীর্ঘ ২০বিস্তারিত পড়ুন

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৭৫০ জনেরবিস্তারিত পড়ুন

বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ

নেপালের এই মহাবিপর্যয়ের মাঝেও স্বর্গদূত রূপে আবির্ভুত হয়েছিলেন কেউ কেউ। তাদেরেই একজনবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?