মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মওদুদের শোকসভা বন্ধের পরিণতি ভালো হবে না : কাদের মির্জা

আমরা অস্ত্রধারীদের কথা শুনি, অপরাজনীতি যারা করেন তাদের কথা শুনি বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সদ্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদ স্মরণে আবদুল কাদের মির্জার ডাকা শোকসভা পুলিশ স্থগিত করলে রোববার (২১ মার্চ) দুপুরে ফেসবুক লাইভে এসে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করে তিনি বলেন, “আমাদের এক নেতা বলেছেন, ‘কেউ যদি অধম হয়, আমরা কেন উত্তম হব না।’ নেতাজি এ বক্তব্য মানুষের জন্য, নিজের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়।”

কাদের মির্জা বলেন, ‘আমাকে খাটো করার জন্য দলের উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যন্ত নানা ষড়যন্ত্র-চক্রান্ত চলছে। বাংলাদেশে ক্ষমতায় আসলে কিছু লোক মনে করে এটা তার পারিবারিক সম্পত্তি। যা ইচ্ছা তা করবে, যা ইচ্ছা তা বলবে। আমাকে থামিয়ে দেয়ার জন্য, মুখ বন্ধ করার জন্য, আমাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। আজকের এ প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে। এটার পরিণতি কিন্তু ভালো হবে না। যারা এ নির্দেশ দিয়েছেন আপনিও একদিন এ ধরনের নির্দেশে লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন।

তিনি বলেন, ‘আমার ছেলেদের জামিন হয়না প্রতিপক্ষের ছেলেদের জামিন হয়। প্রশাসন একতরফাভাবে আমার লোকজনকে হয়রানি করছে। আমার পাশে কাউকে দেখলে তার বিরুদ্ধে মামলা দিচ্ছে তাকে গ্রেফতার করছে। কাদের মির্জার মুখ বন্ধ করতে হলে, তার আশপাশে যারা আছে তাদের যে কোনোভাবে হোক সরাতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি স্পষ্ট ভাষায় বলবো যত ষড়যন্ত্র করুন। যত অস্ত্রবাজি করেন, যত চক্রান্ত করেন আমাকে কোন অবস্থায় সত্যবচন থেকে দূরে সরানো যাবে না। আমি সাহস করে সত্য কথা বলব। এটা কার পক্ষে যাচ্ছে, কার বিরুদ্ধে যাচ্ছে আমি বলতে পারবো না।’

একই রকম সংবাদ সমূহ

লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী

লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি তা মেনেবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিনবিস্তারিত পড়ুন

  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান