মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষার্থীদের ভর্তি ফি ছাড়াই ভর্তির সুযোগ করে দিয়েছে নর্দান ইউনিভার্সিটি

কোভিড-১৯ বিচেনায় ফল-২০২০ সেমিস্টারে ভর্তিচ্ছু নতুন শিক্ষার্থীদের ভর্তি ফি ছাড়াই ভর্তির সুযোগ করে দিয়েছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ।

‘করোনা পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে তরুণদের ভূমিকা’ শীর্ষক এক লাইভ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম. এ. মান্নান, এমপি এ ১০০% ফি মওকুফ কার্যক্রম উদ্বোধন করেন।

করোনা পরিস্থিতি যাতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে বাধাগ্রস্থ করতে না পারে এই লক্ষ্যে বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ। এছাড়া, এই সেমিস্টারে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের টিউশন ফি ২০ শতাংশ থেকে প্রায় ১০০ শতাংশ ম্ওকুফ করা হয়েছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ এবং প্রবন্ধ উপস্থাপক ও বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন নর্দান ইউনিভার্সিটির উপ-উপাচার্য (ডি) প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির। সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন।

উল্লেখ্য, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের সকল শিক্ষার্থী যেনো অনলাইনে শিক্ষা গ্রহণ করতে পারে সেজন্য ইতোমধ্যে ‘নর্দান ডিজিটাল ক্যাম্পেইন-২০২০’ এর আওতায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ফ্রি মোবাইল ডাটা এবং ৬৫ শতাংশ মূল্য ছাড়ে ল্যাপটপ প্রদান করা হচ্ছে।

প্রধান অতিথি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের এই ছাত্রবন্ধব কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন।

আন্তরিক ধন্যবাদসহ

একই রকম সংবাদ সমূহ

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবেলা ও বিদ্যুতের চাহিদা পূরণে সরকার আগামী পাঁচ বছরে ১০বিস্তারিত পড়ুন

  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ