বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষিত জাতি গঠনে অভিভাবক ও শিক্ষকদের সচেতন হতে হবে : প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন- শিক্ষিত জাতি, দেশের অহংকার। কোনো এলাকার সার্বিক উন্নয়নের জন্য সেই এলাকাটিতে সুশিক্ষা নিশ্চিত করা প্রয়োজন। সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। তবে এক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকদের আন্তরিকতা প্রয়োজন। শিক্ষিত জাতি গঠনে অভিভাবক ও শিক্ষকদের সচেতন হতে হবে।

বুধবার (০৮ ডিসেম্বর-২০২১) যশোরের সন্ধ্যায় মণিরামপুর উপজেলার জিএইচ পাড়দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আরো বলেন- বর্তমান সরকার শিক্ষাবান্ধব। এই সরকার দেশের শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক উন্নতি করেছে। মণিরামপুরের প্রায় সকল স্কুল/কলেজে সরকারি খরচে নতুন ভবন প্রতিষ্ঠা করা হয়েছে। আর যেসমস্ত রাস্তা-ঘাটের কাজ বাকি রয়েছে, সে সমস্ত রাস্তা-ঘাট পাকা করনে ব্যাপক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শিক্ষার উন্নয়নে মণিরামপুরকে নিয়ে যেতে চাই অনন্য উচ্চতায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এড. মনিরুল ইসলাম মনির, মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ অধ্যক্ষ কাজী মাহামুদুল হাসান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু প্রমুখ।

এর আগে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি উল্লেখিত বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের ফলক উম্মোচন করে ও ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।

পরে একই মঞ্চে রাতে চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলমের পরিচালনায় সংশপ্তক শিল্পী সংগঠন (মণিরামপুর) এর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • ২২ অক্টোবর ছুটি অনুমোদন, পূজায় টানা ৫ দিনের ছুটি
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী