রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ট্রলি চালকের মামলায় বেস্ট টিমের মোস্তাফিজ ও তার স্ত্রী অ্যাড. মিলি গ্রেফতার

অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গ্রেফতার হলেন ফেসবুক বেইজড সংগঠন বেস্ট টিম, সাতক্ষীরার আহবায়ক ও সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য অ্যাড. শাহনেওয়াজ পারভীন মিলি ও তার স্বামী বেস্ট টিম, সাতক্ষীরার এডমিন মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত দেরটার দিকে সাতক্ষীরা জেলা গেয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে সাতক্ষীরা শহরের নিউমার্কেটস্থ সাতক্ষীরা ফার্মেসী সংলগ্ন বাসা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা থানার এসআই হাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা এলাকার ট্রলি চালক আলম হোসেনের দায়ের করা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৮ আগস্ট) বিকালে বেস্ট টিম সাতক্ষীরার এডমিন মোস্তাফিজুর রহমান, আহবায়ক ও জেলা পরিষদ সদস্য শাহনেওয়াজ পারভীন মিলি ও কুলিয়ার সাবেক ইউপি সদস্য মোশাররফ হোসেনকে সাথে নিয়ে সাতক্ষীরা সদরের পরানদহা এলাকার ট্রলি চালক আলম হোসেনের ঘরের তালা ভেঙে বাড়ি হতে মুল্যবান কাগজপত্র, দলিল ও টাকা লুটপাট করে আলমের সদ্য তালাকপ্রাপ্ত স্ত্রী ও দেবহাটা উপজেলার কুলিয়া এলাকার নুর আলীর মেয়ে মাছুরা খাতুন।

এদিকে ওই ঘটনার পর সোমবার সকালে হামলাকারী ও মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে পরানদহা বাজারে মানববন্ধন করে এলাকাবাসী এবং তাদের বিরুদ্ধে ফুঁসে ওঠে জনসাধারণ।

এরপর সোমবার (৩১ আগস্ট) ভূক্তভূগী আলম হোসেন বাদী হয়ে স্ত্রী মাসুরা খাতুন, বেস্টটিম, সাতক্ষীরার আহবায়ক শাহনেওয়াজ পারভীন মিলি ও তার স্বামী মুস্তাফিজুর রহমানসহ ৫ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত৪/৫ জনের নামে সাতক্ষীরা থানায় একটি লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগটি সাতক্ষীরা থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল