বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপকূলীয় জলবায়ু ঝুঁকি মোকাবিলা : সাতক্ষীরায় শিক্ষার্থীদের ৫ হাজার বৃক্ষরোপণ

জলবায়ু বিপর্যয় রোধ ও উপকূলীয় পরিবেশ সুরক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সাতক্ষীরার আশাশুনির শিশু-কিশোর ও শিক্ষার্থীরা। আন্তর্জাতিক জলবায়ু তহবিলের আমলাতান্ত্রিক জটিলতা কিংবা বৈদেশিক অনুদানের আশায় বসে না থেকে নিজেদের বাসযোগ্য পরিবেশ রক্ষায় নিজ উদ্যোগেই মাঠে নেমেছে তারা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিতরণ ও রোপণ করা হয়েছে ৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে আশাশুনি উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) উদ্যোগে এ চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। ইএসডিও-এর প্রকল্প পরিচালক শামসুল হক মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আবু মুসা তারিকুজ্জামান তুষার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, আশাশুনি সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম মুকুল, ক্লাইমেট জাস্টিস ফোরামের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক আমিনা বিলকিস ময়নাসহ স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, উপকূলে যে হারে উষ্ণায়ন ও লবণাক্ততা বাড়ছে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে আগামীতে এ অঞ্চল কঠিন হুমকির মুখে পড়বে। জলবায়ু সুরক্ষায় শিক্ষার্থীদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের ইতিবাচক প্রয়াসকে সর্বোচ্চ অগ্রাধিকার ও সুরক্ষা দেওয়া হবে।

অনুষ্ঠানে অংশ নেওয়া উদ্যোগী শিক্ষার্থী রাকিব নুর, রাকিব আনোয়ার, আনন ও রফিকুল ইসলাম জানায়, আন্তর্জাতিক বৈশ্বিক তহবিলের আশায় সময় নষ্ট না করে নিজস্ব উদ্যোগে সবুজ বলয় গড়ে তোলাই এখন সময়ের দাবি। উপকূলীয় এলাকায় অক্সিজেনের জোগান বাড়ানো ও লোনা পানির প্রভাব কমাতে এই ৫ হাজার গাছের চারা তাদের ভবিষ্যৎ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স এর উদ্যোগে স্পিক আপ প্রকল্পের চেঞ্জ এজেন্ট সদস্যদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কমিউনিটি পর্যায়ে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা

সাতক্ষীরায় কমিউনিটি পর্যায়ে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৬’র উদ্বোধন

“কিশোরকণ্ঠ পড়ব, জীবনটাকে গড়ব”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও নৈতিকবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক