মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এক দিনের প্রধানমন্ত্রীর দায়িত্বে ১৬ বছরের কিশোরী

বুধবার দিনটা ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের একটু অন্য রকম ছিল। আর দশটা দিনের মতো গতকাল এতটা কর্মব্যস্ত সময় কাটাতে হয়নি তাঁকে। কারণ এদিন তাঁর বদলে প্রধানমন্ত্রীর মূল দায়িত্বগুলো পালন করেছে আরেকজন। তবে সেই আরেকজন তাঁর কোনো সহযোগী বা সহকর্মী নন, বিশেষ কোনো ব্যক্তিও নন। দক্ষিণ ফিনল্যান্ডের ১৬ বছর বয়সী কিশোরী আভা মুর্তো এদিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছে।

শিশু অধিকার নিয়ে কাজ করা ‘প্ল্যান ইন্টারন্যাশনালের’ ‘গার্লস টেক-অভার’ নামের মেয়ে শিশুদের অধিকারবিষয়ক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আভাকে এক দিনের জন্য ওই পদের দায়িত্ব দেওয়া হয়। মেয়ে শিশুদের ডিজিটাল দক্ষতা দিয়ে সচেতনতা গড়ে তোলা, প্রযুক্তিগত ক্ষেত্রে তাদের জন্য সুযোগ সৃষ্টি এবং নারীর প্রতি অনলাইন সহিংসতা তুলে ধরতে এই প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই কার্যক্রম গত রবিবার পালিত জাতিসংঘের আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। এর অংশ হিসেবে কেনিয়া, পেরু, সুদান আর ভিয়েতনামে মেয়ে শিশুদের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়া হচ্ছে। এ ছাড়া এল সালভাদর, গুয়াতেমালা, নেদারল্যান্ডস ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশে মাইক্রোসফট, স্যামসাং, ফেসবুক ও টুইটারের জ্যেষ্ঠ পদগুলোতে কিশোরীদের দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হচ্ছে।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পেরে খুবই উচ্ছ্বসিত আভা। বিচার বিভাগের চ্যান্সেলরের সঙ্গে দেখা করার পর পার্লামেন্টের বাইরে গণমাধ্যমকে সে জানিয়েছে, তার দিন খুবই ভালো কেটেছে। আইনবিষয়ক বেশ কিছু নতুন তথ্যও জেনেছে সে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসীনদের প্রতি তার বার্তা হচ্ছে, মেয়ে শিশুদের বুঝতে হবে তারা কতটা গুরুত্বপূর্ণ। প্রযুক্তি ব্যবহারে তারা যে ছেলে শিশুদের মতোই ভালো তা-ও বুঝতে হবে।

এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে সে বলে, ‘আমি মনে করি, ছোটরা বড়দের আরো বেশি উদ্ভাবনমূলক হতে এবং ভবিষ্যৎ নিয়ে আরো বেশি ভাবতে শেখাতে পারে।’

অন্যদিকে আভার ওপর দায়িত্ব থাকলেও গতকাল একেবারে কাজ ছাড়া দিন কাটাতে পারেননি প্রধানমন্ত্রী সানা মারিন। সকালের বাজেটবিষয়ক আলোচনায় অংশ নিতে হয়েছে তাঁকে। আভার সঙ্গে সকালের নাশতার পরিকল্পনা শেষ মুহূর্তে বাতিল হয়ে গেলেও সন্ধ্যায় দুজনের দেখা করার কথা। সূত্র : এএফপি।

একই রকম সংবাদ সমূহ

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার