ঐক্যে ফাটল ধরায় সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি: জামায়াত আমির


বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের আগে সবাই একই কাতারে ছিলেন। এখন সরকার ও বিরোধী দলের মধ্যে ফাটল ধরেছে। ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হওয়ায় ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের বৃহত্তর স্বার্থে ঐক্যের জায়গায় ফিরে আসতে হবে। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ঐক্য ধরে রাখতে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দুটি নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। এর একটি বাস্তবায়িত হলেও আরেকটি এখনো হয়নি। ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় এবং রাজনৈতিক ঐক্যে দুর্বলতা তৈরি হওয়াকে তিনি বর্তমান পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, আমরা তো সবাই ইলেকশনের আগ পর্যন্ত একই কাতারে ছিলাম। একই লাইনে ছিলাম। একই দর্শনে ছিলাম। বিনয়ের সঙ্গে অনুরোধ করবো, দেশের বৃহত্তর স্বার্থে সেই জায়গাটায় ফিরে আসুন।
ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয় উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ক্ষমতার পরিবর্তন একটি স্বাভাবিক বিষয়। তাই সংস্কার বা সংশোধনের উদ্যোগ ব্যক্তিগত কিংবা দলীয় সুবিধার জন্য নয়, জাতির স্বার্থে নিতে হবে।
তিনি বলেন, শহীদদের আমানত, যোদ্ধাদের প্রত্যাশা, শহীদ পরিবারের আকাঙ্ক্ষা, গণভোটের গণরায় ও জুলাই সনদের আলোকে যত দ্রুত সম্ভব ঐক্য ফিরিয়ে আনতে হবে। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ঐক্য শক্তিশালী হলে নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতা মোকাবিলা করা সম্ভব হবে।
এ প্রসঙ্গে ডা. শফিকুর বলেন, দেশের মানুষ আবার আধিপত্যের কালো ছায়া অনুভব করছে। সরকারকে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আধিপত্যবাদ বাংলাদেশে ফিরে আসুক—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, আমরা বন্ধু চাই, আন্তরিক বন্ধু চাই। আমরা আমাদের উন্নয়ন সহযোগী চাই, আন্তরিকভাবেই চাই। কিন্তু তাদের মর্যাদা এবং আমাদের মর্যাদা সমান তালে চলবে।
পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বিরোধীদলীয় নেতা।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

এত মানুষ হত্যার পরও তাদের চরিত্র বদলায়নি: প্রধানমন্ত্রী
একটি রাজনৈতিক দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে-বিদেশে যেখানেই তারাবিস্তারিত পড়ুন

অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের
একটি অপশক্তি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করতে এবং গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারাবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ, কোনো নৈরাজ্য বরদাস্ত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) দেশে গণতান্ত্রিকভাবে রাজনীতি করার সব বৈধতা হারিয়েছে এবংবিস্তারিত পড়ুন


