সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাদকবিরোধী মতবিনিময় সভা

কলারোয়ায় মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকেলে কলারোয়া পৌরসভার ঝিকরা জামে মসজিদ চত্বরে ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের জনসাধারণের উপস্থিতিতে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন থানার অফিসার ইনচার্জ এইচএম শাহীন।

তিনি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সমাজের সকল শ্রেণি ও পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। সেই সাথে সামাজিকভাবে মাদকবিরোধী অবস্থান তৈরি করারও আহ্বান জানান তিনি। মাদকের পাশাপাশি যে কোনো সন্ত্রাসী ও অপরাধীদের সম্পর্কে সুস্পষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি উপস্থিত জনসাধারণের প্রতি অনুরোধ জানান। পরিশেষে তিনি মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে মুক্ত রাখার জন্য সকলের সম্মিলিত প্রয়াস কামনা করেন।

সাবেক পৌর কাউন্সিলর মাগফুর রহমান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, কলারোয়া প্রেসক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, ন্থানীয় বিশিষ্টজনের মধ্যে নুর ইসলাম, ফজলুর রহমান, আব্দুর রশিদ, আজারুল ইসলাম, লালটু ইসলাম, আব্দুল হামিদ, আসলাম পারভেজ, মোজাম হোসেন, আব্দুল্লাহ সেলিম, শিমুল হোসেন, শরিফুল ইসলাম বাবলু, আসাদুল ইসলাম, রবিউল আমিন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন