রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় এক নসিমন চালকের মৃত্যু

কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় মোস্ত নামে এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, কলারোয়া পৌর সদরের সরকারি কলেজ বাস স্টান্ড সংলগ্ন সোনালী ব্যাংকের বিপরীতে মহাসড়কের ধারে রাখা এক ট্রাকের সাথে।

স্থানীয়রা জানায়, শনিবার( ৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে যশোরের চৌগাছা এলাকা থেকে কাঁচামরিচ(লঙ্কা)বাহি একটি নসিমন কলারোয়া পৌর সদরের এসে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ধারে রাখা একটি ট্রাকের( সাতক্ষীরা ট- ১১-০৬১৬) পিছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় নসিমন চালক মহেশপুর উপজেলার ৮ নং বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের নজু সরদারের ছেলে মোঃ মোস্তা(৪৫) মারাত্মকভাবে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। তাৎক্ষনিক ভাবে ৩ সন্তানের জনক আহত চালককে সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন (ইন্না…রাজেউন)।

এ ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে তবে মৃত চালকের পরিবার থেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি।

উল্লেখ্য, কলারোয়ায় মহাসড়ক ও অভ্যন্তরীন সড়কের ধারে যত্রতত্র গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি ও দূর্ঘটনায় আহত এমনকি মৃত্যুর বিষয়টি এলাকার সচেতন মহল দুঃখজনক বলে ক্ষোভ প্রকাশ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়