শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছীতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ

কলারোয়ার কেঁড়াগাছীতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে’ শীর্ষক স্লোগানে শনিবার কেঁড়াগাছী ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে একটি র‌্যালি আশপাশের সড়ক প্রদিক্ষণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিসাবে কেঁড়াগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আফজাল হোসেন হাবিল।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ৫নং বিট পুলিশিং এর দায়িত্বপ্রাপ্ত এসআই সুবীর, এ.এস.আই আসলাম, এ.এস.আই আলাউদ্দীন, বোয়লিয়া ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুর রহমান, ইউনিয়ন পরিষদ সদস্য মফিজুল ইসলাম রানা, মুজিবর রহমান, বিল্লাল হোসেন, শামছুর রহমান, মহিলা মেম্বার রুবিনা সালাম ও সেলিনা পারভীন, সাংবাদিক খায়রুল আলম কাজল সরদারসহ শিক্ষক, শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা বলেন- ‘বর্তমান সময়ে নারী নির্যাতন মহামারী আকার ধারণ করেছে। এই ধর্ষণ নামের মহামারী থেকে বাঁচতে হলে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।’

এসআই সুবীর বলেন, ‘স্কুল কলেজে চলাচলের সময় যদি কোন বখাটে ইভটিজিং, ধর্ষণের হুমকী এবং অবৈধ প্রস্তাব দেয় তাহলে আমাদের ৫নং কেঁড়াগাছী বিট পুলিশিংয়ের সরকারি নাম্বারে (০১৩২০১৪২২১৫) যোগাযোগ করলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল বলেন, ‘ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড আইনটি প্রনণয়ণ ও বাস্তবায়ন করায় সমাজে নরপিশাচ নামের এই ধর্ষকরা ধর্ষণ করার সাহস পাবে না। এমন উদ্যোগ গ্রহণ করায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ।’

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়কবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান