শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বোয়ালিয়া দারুস সালাম মসজিদ কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন বোয়ালিয়া দারুস সালাম মসজিদ কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে মসজিদ কমপ্লেক্সের নির্ধারিত জমিতে ওই ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

বোয়ালিয়া ইউনাইটেড কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আনিছুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোয়ালিয়া দারুস সালাম মসজিদ কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল।

এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মোজাফফর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ সিরাজুল হক, লাঙলঝাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা দেলদার রহমান, হাফেজ ইউনুস আলী, বিশিষ্ট সমাজ সেবক, আলফাজ আলী, কবিরুজ্জামান, শফিকুল ইসলাম গাজী, ওয়াজেদ আলী সানা, ইজদান আলী গাইন, ফারুক হোসেন গাজী, হাসানুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বোয়ালিয়া দারুস সালাম মসজিদ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সেকেন্দার আহমেদ মধু।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক