রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

যশোরের কেশবপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ
করা হয়েছে।

এসময় প্রতি কৃষকের জন্য ৫ কেজি মাসকলাই, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা কৃষকের হাতে মাসকলাই বীজ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিজিবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, সিনিয়র মৎস্য
কর্মকর্তা সজীব সাহা, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডু ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন।
এ উপজেলার ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি মাসকলাই, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এ অঞ্চল থেকে প্রায়
বিলুপ্তির পথে মাসকলাইয়ের বীজ পেয়ে কৃষকরা খুশি হন। তাঁরা জানান, আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে সর্বোচ্চ চেষ্টা করবেন। উপজেলার মূলগ্রামের
কৃষক বিমল কৃষ্ণ মন্ডল ও আলতাপোল গ্রামের কৃষক মোহাম্মদ আলী জানান, তাঁরা মাসকলাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা জানান, কৃষি প্রণোদনার আওতায় চলতি মৌসুমে ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ এবং সার বিতরণ করা হয়েছে।

এ অঞ্চল থেকে প্রায় বিলুপ্তির পথে মাসকলাই বীজ পেয়ে এর আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকরা আগ্রহ প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের, রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের হাজরাকাটি গ্রামে বাবাকে বিদ্যুৎস্পৃষ্টবিস্তারিত পড়ুন

মুক্তেশ্বরী নদীতে অবৈধ পাটা ও নিষিদ্ধ জালের দৌরাত্ম্য, হুমকির মুখে পানিপ্রবাহ ও মৎস্যসম্পদ

যশোরের মণিরামপুর উপজেলার মুক্তেশ্বরী নদী ও আশপাশের জলাশয়ে অবৈধভাবে বাঁধ বা পাটাবিস্তারিত পড়ুন

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

  • ১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা
  • ‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ
  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন