শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোকের সেই বিজ্ঞাপন নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের তেলআবিবের হামলার জেরে বিশ্বব্যাপী ইসরাইলি ও মার্কিন পণ্য বয়কট চলছে।

কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কোমল পানীয় কোকাকোলা বয়কটের ডাক ওঠে। বয়কটের মুখে বিক্রি কমে যায় এক সময়ের জনপ্রিয় কোমল পানীয় কোকাকোলার।
তবে সময়ের সঙ্গে ধীরে ধীরে যখন মানুষ ভুলতে বসেছে বয়কটের কথা; ঠিক তখনই কোকাকোলা বাংলাদেশের একটি বিজ্ঞাপন যেন ফের উস্কে দিয়েছে সবকিছুকে।

সম্প্রতি কোকাকোলার একটি বিজ্ঞাপন প্রচারের পর থেকেই নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল হইচই। নতুন করে ফের বয়কটের ডাক দেয়া হয়েছে কোকাকোলাসহ ইসরাইলি পণ্য।

এমন পরিস্থিতিতে কোকাকোলার সেই বিজ্ঞাপনের কড়া সমালোচনা করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

মঙ্গলবার বেলা ১১টা ৫৮ মিনিটে ভারিফায়েড ফেসবুক পেজে আজহারি তার পোস্টে কোকাকোলার নাম সরাসরি উল্লেখ না করে লেখেন—
“কুরবানির আগে আগে ওদের বিজ্ঞাপনটা অনেকটা পাগলকে সাঁকো না নাড়ানোর অনুরোধের মতোই হয়েছে। পণ্য বয়কটের মুভমেন্ট খানিকটা ঝিমিয়ে পড়েছিল। এবার নতুন করে আরো চাঙা হবে।
যেকোনো আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিন। যার যতটুকু সম্ভব ইসলাম বিদ্বেষী ও জালিমদের পণ্য কেনা থেকে দূরে থাকুন। ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত করুন। পণ্য বর্জন কতটা শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না। মালয়েশিয়াতে তা স্বচক্ষে অবলোকন করছি। এখানে ম্যাকডোনাল্ড এবং স্টারবাকস অনেকটা আইসিউতে।
বর্জন এবং জনসচেতনতা চলবে একইসঙ্গে। শুধু পণ্যই নয়, ইসলামবিদ্বেষী সবকিছুকেই বর্জন করতে হবে। এবারের ঈদ হোক ত্যাগের মহিমায় উদ্ভাসিত, হোক চিহ্নিত সব ইসলাম বিদ্বেষী পণ্যমুক্ত।”

মিজানুর রহমান আজহারী এই পোস্টের পর কমেন্ট বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারীই সম্মতি জানান।

এদিকে, সমালোচনার মুখে বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে কোকাকোলা। একই সঙ্গে বিজ্ঞাপনে অভিনয় করা অভিনেতা শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা তারা নিজেদের ফেসবুকে পোস্ট করে ক্ষমা চান এবং ভুল স্বীকার করেছেন।

একই রকম সংবাদ সমূহ

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আজ শুক্রবার শুরু হয়েছে দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়েবিস্তারিত পড়ুন

কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কৃত কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষাবিস্তারিত পড়ুন

অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অনলাইনে বিবাহ ওবিস্তারিত পড়ুন

  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর