বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন

তালা উপ-শহরের বেহাল দশা হতে মুক্তির লক্ষ্যে ও পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারী) সকালে তালা উপজেলা পরিষদের সামনে তালা পৌরসভা বাস্তবায়ন পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাবেক ইউপি সদস্য ও শিক্ষকনেতা মোস্তাফিজুর রহমান তিতুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি শেখ শফিউল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী শেখ আওছাফুর রহমান, শিক্ষক মিজানুর রহমান, আব্দুল আলিম, শেখ সাজ্জাত হোসেন, জুলফিক্কার আলী আকুজ্ঞী, হযরত আলী, আব্দুর রব, মনিরুজ্জামান মনি ও ছাত্রলীগনেতা নুরহোসেন রাজন প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, তালা উপশহর দীর্ঘদিন অবহেলিত। তালা কাঁচা বাজারের অবস্থা আরও ভয়াবহ। বর্ষা মৌসুমে উপ-শহরের অধিকাংশ এলাকা জলাবদ্ধ থাকে। যাতায়াতের অসুবিধাসহ নানাবিধ সমস্যায় জর্জরিত। এ সমস্যা হতে মুক্তির একমাত্র পথ হলো তালা উপশহরকে পৌরসভা ঘোষণা করা। এ সময় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে তালা উপশহরকে পৌরসভা ঘোষণার আহবান জানান বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং ক্যাম্পাসে নিরাপদ ওবিস্তারিত পড়ুন

  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ
  • তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন