বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় মাদকবাহী প্রাইভেটকারের ধাক্কায় নিহত-১, পুলিশ আটক

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মাদক বহনকারী একটি প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল গফুর মাহমুদ (৬৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত গফুর মাহমুদ তালা উপজেলার মদনপুর গ্রামের মৃত নেহাল উদ্দিন মাহমুদের ছেলে।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক প্রাইভেটকারটি (ঢাকা মোট্রা-খ ১২ -৬৪৫৫)আটক করে। পরে হাইওয়ে পুলিশ জণতার উপস্থিতিতে গাড়ীটি উদ্ধার পূর্বক, গাড়ীর ভিতর থেকে ৬ বোতল ফেনসিডিল, নগদ ১ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাইভেটকার আরোহী সাতক্ষীরা আদালত পুলিশ উত্তম দাস (২৬) ও চালক সাতক্ষীরা সদরের লুৎফর রহমান (২৫) কে আটক করে হাইওয়ে থানা পুলিশ।

এদিকে মাদকের ঘটনায় আটক সাতক্ষীরা আদালত পুলিশ উত্তম দাসকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, বলে জানা গেছে।

শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার মদনপুর বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গফুর মাহমুদ মদনপুর বাজার এলাকা থেকে সকাল ১০টার দিকে মোটরসাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় খুলনাগামী একটি বেপরোয়া গতির প্রাইভেটকার মোটরসাইকেলে সাজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ছিটকে খাদে পড়ে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী আব্দুল গফুরকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এবং স্থানীয়দের উপস্থিতে প্রাইভেটকারটি তল্লাশি চালিয়ে ৬ বোতল ফেনসিডিল, ১ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। বিকালে চিকিৎসাধীন অবস্থায় খুমেক হাসপাতালে গফুর মাহমুদের মৃত্যু হয়। প্রতক্ষদর্শীরা আরও জানায়, দুর্ঘটনায় পরপরই আহত ব্যক্তির চিকিৎসার জন্য এক লাখ টাকা দেয় প্রাইভেট আরোহী মাদককারবারী উত্তম দাস। এ ঘটনা সত্যতা নিশ্চিত করে চুকনগর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, সিসি দেখে পুলিশ সদস্য প্রাইভেটে যোগে খুলনা যাওয়ার বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
তালা থানা অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ ফকরুল আলম জানান, এ ঘটনায় হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান বাদী হয়ে তালা থানায় মামলা করেছে। মামলা নং ৯। তারিখ-১৫/১০/২০২১ ইং।

একই রকম সংবাদ সমূহ

‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা

শাহ জাহান আলী মিটন : ‎যুবার হাতেই দিন বদল— স্লোগান সামনে রেখেবিস্তারিত পড়ুন

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ
  • তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত