সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার চালতেতলায় বসতবাড়িতে হামলা, ভাংচুর, লুটপাটের অভিযোগ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার চালতেতলা এলাকায় বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২০ মে) সকাল ৯টার দিকে উপজেলার চালতেতলা গ্রামের মজি গাজীর ছেলে সাহেব গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।
ভূক্তভোগী সাহেব গাজী জানান, মঙ্গলবার সকালে আমার বাড়িতে কালু ডাকাত, কালু ডাকাতের ছেলে সহ একটি দল অস্ত্র নিয়ে প্রবেশ করে। বাড়ির লোকজন কোনকিছু বোঝার আগে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় তারা অস্ত্র ধরে বাড়িতে থাকা মুল্যবান জিনিসপত্র লুট করতে থাকে। বাড়িতে থাকা ৫ ভরি স্বর্ণলঙ্কার, নগদ টাকা লুট করে। সেই সাথে বাড়িতে থাকা নারীদের লাঞ্চিত করে। পরে তারা বাড়িতে থাকা ফ্রিজ, টিভি, শোকেজ, আলমারি, খাট সহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। এতে আমি কয়েক লক্ষ টাকার ক্ষতির সম্মূখিন হয়েছি। বর্তমান পরিবারের সদস্যদের নিয়ে খুবই আতংঙ্কে আছি।
এবিষয়ে দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরার দেবহাটায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগেবিস্তারিত পড়ুন

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন