মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় করোনা আক্রান্ত যুবকের মৃত্যু, একদিনে আরও ১১ জনের শনাক্ত

দেবহাটায় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অজয় মন্ডল (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ পারুলিয়া জেলিয়াপাড়া গ্রামের বলাই মন্ডলের ছেলে। বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে তীব্র শ্বাসকষ্টে মৃত্যু হয় অজয়ের। তার ছোটভাই অনুপ মন্ডলও (৩০) করোনাক্রান্ত হয়ে বর্তমানে একই বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন।

অজয় মন্ডলের স্বজনরা জানান, বিগত কিছুদিন যাবৎ অজয় মন্ডল তীব্র জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গে ভুগলিছেন। নমুনা পরীক্ষা করালে রবিবার (১৩ জুন) তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর থেকে হাসপাতালে ভর্তি না হয়ে তিনি নিজ বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন। মঙ্গলবার (১৫জুন) তার ছোটভাই অনুপ মন্ডলেরও করোনা ভাইরাস শনাক্ত হলে তাদের বাড়িটি দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।

বৃহষ্পতিবার সকাল থেকে অজয়ের শ্বাসকষ্ট বাড়তে থাকলে উদ্বিগ্ন হয়ে পড়ে স্বজনেরা। একপর্যায়ে তাকে করোনা ডেডিকেটেড হাসপাতাল সাতক্ষীরা মেডিকেল কলেজে নেয়ার সিদ্ধান্ত হলেও অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই তীব্র শ্বাসকষ্টে মৃত্যু হয় অজয়ের। এনিয়ে এপর্যন্ত দেবহাটা উপজেলাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও পিসিআর ল্যাব টেস্টে আরোও ১৩ জনের শরীরে মহামারী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ১১জন দেবহাটা উপজেলার বাসিন্দা এবং বাকি দুজন কালীগঞ্জের নলতা ও সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার বাসিন্দা।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

দেবহাটা প্রতিনিধি: ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল

প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে সাতক্ষীরা জেলার চারটিবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা