রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দোকানে তালা মেরেছে সন্ত্রাসীরা, সাতক্ষীরায় সংবাদ সম্মেলনে অভিযোগ

কৌশলে দোকান মালিককে প্রতারিত করতে মালিক পক্ষকে ভুল বুঝিয়ে দোকানে তালা মেরে দিয়েছে এক সন্ত্রাসী। ওই দোকানে রক্ষিত নগদ টাকা, মালামাল আত্মসাত করতে সন্ত্রাসী বাহিনী নিয়ে নিয়মিত হুমকি-ধামকি দিচ্ছে সন্ত্রাসী ও বহু মামলার আসামি আহছানুর রহমান। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপরোক্ত অভিযোগ করেন আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের আবদুর রহমানের ছেলে এস এম মেহেদী আজম।

লিখিত অভিযোগে মেহেদী আজম জানান, তার পিতা আবদুর রহমান সাতক্ষীরা শহরের সঙ্গীতার মোড় এলাকায় নাহার প্লাজায় একটি দোকান চার বছরের চুক্তিতে অগ্রিম টাকা দিয়ে ভাড়া নেন। সেখানে চলতি বছরের (২০২০ সাল) জানুয়ারি মাস থেকে মোবাইল সামগ্রীর ব্যবসা করে আসছেন। এক পর্যায়ে পূর্ব পরিচিত আশাশুনি উপজেলার শোভনালি ইউনিয়নের বসুখালি গ্রামের মৃত রূপচাঁদ গাজীর ছেলে আহছানুর রহমানকে ৬০ শতাংশ লাভ-লোকসান মালিকানায় অংশিদার হিসেবে ব্যবসায় সম্পৃক্ত করেন। আহছানুর রহমান তাকে চার লাখ ৬১ হাজার টাকা দিয়ে ৬০ শতাংশ মালিকানায় যৌথভাবে ব্যবসা পরিচালনায় সম্পৃক্ত হন।

তিনি বলেন গত ৩১ আগস্ট কোরবানির ঈদের ছুটিতে তিনি গ্রামের বাড়িতে থাকায় কৌশলে সন্ত্রাসী বাহিনী নিয়ে মেহেদীর মালিকানা দোকানে তালা মেরে দেয়। এ ঘটনায় নাহার প্লাজার মালিকের সাথে যোগাযোগ করলে তারা জানায়, আহছানুর রহমান তাদের কাছে একটি এভিডেভিটের কপি জমা দিয়ে বলেছেন ওই দোকানের ডিড গ্রহিতা আবদুর রহমান তার কাছে দোকান হস্তান্তর করেছেন। ওই কাগজপত্র সম্পূর্ণ মিথ্যা, ভূয়া ও ভিত্তিহীন। দোকানের ব্যবসায়িক পার্টনার হওয়ায় আহছানুরের কাছে চাবি থাকার সুযোগ নিয়ে সে দোকান থেকে মালিক পক্ষের সাথে লিখিত চুক্তিনামা (ডিড) ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র, টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়।

মেহেদী আজম লিখিত বক্তব্যে জানান, প্রকৃত ঘটনা হচ্ছে বেশ কিছু দিন যৌথভাবে ব্যবসা পরিচালনা করার এক পর্যায়ে আহছানুর রহমান তাদেরকে জানায় সে আর এই ব্যবসার সাথে থাকবে না। এ কারণে দোকানটির একক মালিকানা আমাকে দেওয়ার জন্য আমার কাছ থেকে ২৫/৭/২০২০ এবং ২৭/০৭/২০২০ তারিখে চার লক্ষ টাকা গ্রহণ করে। এবং ঈদের পরে দোকান বুঝিয়ে দিতে চায়। ৩১/০৭/২০২০ তারিখে আকস্মিকভাবে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দোকান থেকে চলে যাওয়া এবং দোকানে তালা মারার হুমকি দেয়। এ ঘটনায় মেহেদী আজম গত ৩১/৭/২০২০ তারিখে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ জিডি করেছেন। যার নং- ১৬২৫।

তিনি আরো বলেন আহছানুর রহমান আশাশুনি উপজেলার শোভনালী এলাকার বিভিন্ন মৎাছের ঘের দখল লুটপাট মামলার আসামী। এবং আদম ব্যবসায়ী। তিনি আহছানুর রহমানের কবল থেকে নিজের ব্যবসায়ী প্রতিষ্ঠান ও টাকা উদ্ধার এবং জীবনের নিরাপত্তার দাবিতে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেহেদী আজমের মা মিসেস নারগিস নাহার, ছোটভাই ইয়াসিন আরাফাত, বন্ধু মাহবুবু আলম ও জাহাঙ্গীর প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ও ফিংড়ি ইউনিয়ন যুব ওবিস্তারিত পড়ুন

বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর ছাড়পত্র নিতে ২০০ টাকা এবংবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল-সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়
  • সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী, কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান
  • সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি