বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিজের ঘর নেই তবু মসজিদ নির্মাণে দিলেন জমি, দেবহাটার সেই ব্যক্তির ঘর তৈরি হচ্ছে

নিজের ভালো ঘর নেই। বাশেঁর চাঁচের বেড়া টিনের ছাউনি ঘরে বাস করেন অসহায় সাতক্ষীরার দেবহাটার কাছেদ আলী গাজী। কোন রকম দিন চলে তার। কিন্তু সে গরীব হলেও দিয়েছেন অনেক বড় মনের পরিচয়। আর তাই বাড়ির পাশের জমি দান করেছেন মসজিদে। তার দেওয়া জায়গায় নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন মসজিদ। এই মসজিদ উদ্বোধন করতে আসেন জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা। তিনি জানতে পারেন এই বৃদ্ধ দম্পত্তি ছোট্ট একটি কুড়ে ঘরে বসবাস করেন। তাদের এই অসহায়ত্ব দেখে জেলা পরিষদ সদস্য একটি পাঁকাঘর নির্মানের প্রতিশ্রুতি দেন।

তারই সুত্র ধরে কয়েকদিন আগে বৃদ্ধার বাড়িতে পাঠান ইট, বালু সহ প্রয়োজনীয় সারঞ্জাম।

সোমবার সকালে শুরু হয়েছে কাছেদ আলী গৃহ নির্মান কাজ।

মদিনা মসজিদে পশ্চিম পাশে এক ফালি জমিতে নির্মান হচ্ছে অসহায় পরিবারের মাথাগোজার ঠাঁই।

এ বিষয়ে কাছেদ আলী জানান, তিনি কখনো পাঁকা ঘরে বাস করবেন এমন স্বপ্ন দেখেননি। কিন্তু আমাকে পাঁকা ঘর নির্মান করে দেওয়ায় আমি সত্যি অনেক খুশি। জীবনের বাকি সময়টা ঝড়, বৃষ্টি থেকে একটু রেহায় পাব।

এদিকে স্থানীয়রা জানান, কাছেদ আলীর পরিববার অত্যান্ত গরীব। তিনি ও তার স্ত্রী মিলে ২ জনের সংসার। খুবই কষ্টে চলে তাদের দিন। তাদের মত অসহায় পরিবারকে পাঁকা ঘর নির্মান করে দেওয়ায় এলাকাবাসীও আনন্দিত হয়েছেন।

উল্লেখ্য যে, জেলা পরিষদ সদস্য আলফা ভোমরা, কুলিয়া, পারুলিয়া, নওয়াপাড়া, সখিপুর, দেবহাটা ইউনিয়নের অসংখ্য মানুষকে নিজস্ব অর্থায়নে গৃহ নির্মান করে দিয়ে আসছেন বহুদিন ধরে। কয়েকদিন আগে ১৭ পরিবারকে দিয়েছেন ইফতার সামগ্রী। এছাড়া নানা সুবিধা প্রদান করেন গরীব অসহায় মানুষকে।

একই রকম সংবাদ সমূহ

প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

দৈনিক প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মী সম্মেলনে সেরা প্রতিনিধি হিসেবেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন

বয়স ৬৯ বছর। জীবনের শেষ প্রান্তে এসেও জোটেনি সরকারি বয়স্ক ভাতার কার্ড।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন সংবাদপত্রবিস্তারিত পড়ুন

  • দল-মত নির্বিশেষে সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত
  • দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
  • ​সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ
  • সাতক্ষীরায় দীর্ঘদিন পলাতক থাকার পর একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর
  • সাতক্ষীরায় বিধবার ডিসিআরকৃত জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তলবি সভা