শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটায় দুই এমপি স্বপন ও সেজুতিকে সংবর্ধনা

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নবাসীর পক্ষ থেকে দুই সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন ও লায়লা পারভীন সেজুতিকে সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (৬ জুলাই) বিকালে রাকিব অটো রাইসমিল সংলগ্নে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন।
বিশেষ অতিথি ছিলেন অপর সংবর্ধিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেজুতি।

এসময় তাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন নেতাকর্মীরা।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তার-উল আলমের সভাপতিত্বে ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য সচিব কামরুজ্জামান রিকুর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোস্তারি সুলতানা পুতুল, রাকিব অটো রাইচ মিলের স্বত্তাধীকারী আলহাজ্ব ইবাদুল ইসলাম, তালা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মীর জাকির, জেলা পরিষদ সদস্য কাজী নজরুল ইসলাম হিল্লোল, জাতীয় যুবজোটের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মিলন ঘোষাল, বীর মুক্তিযোদ্ধা আ. সাত্তার, নুর আলী, ইনছার হেলাল, আরশাদ সরদার, আ. খালেক, সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই, খলিশখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন, কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বেনজির হেলাল, আওয়ামীলীগ নেতা মোজাফফর হোসেন, ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্চাসেবকলীগের কর্মীরাসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে গান পরিবেশন করেন বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পূর্ণচন্দ্র সরকার।

একই রকম সংবাদ সমূহ

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন