শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পৌরসভার রেকর্ডে রবীন্দ্রনাথ কবি নন, জমিদার!

সাহিত্যিক, কবি, লেখক কোনটাই নয়; বরং পৌরসভার রেকর্ড বলছে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কলকাতা শহরের একজন জমিদার।

সোমবার ২২ শ্রাবণ ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস। এ দিন বিশ্বকবির এক অমূল্য রত্ন সামনে এসেছে। কলকাতা কর্পোরেশনের রেকর্ড রুম থেকে উদ্ধার হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু সম্পর্কিত একটি খাতা। রেকর্ড রুমের পুরনো দস্তাবেজ ঘাঁটতে ঘাঁটতে সেই খাতা স্থানীয় একটি গণমাধ্যমের হাতে এসেছে।

জি২৪ নিউজের খবরে বলা হয়েছে, সমগ্র বিশ্বে যিনি বরেণ্য, পরিচয় বিশ্বকবি। কিন্তু কলকাতা পৌরসভার সংগ্রহশালার ওই খাতায় রবীন্দ্রনাথ অন্য পরিচয়ে পরিচিত। তিনি ছিলেন কলকাতার জমিদার। কবিগুরুর মৃত্যুর দিন শহর কলকাতায় কত লোক সমাগম হয়েছিল, তৎকালীন সময়কার গেজেটে কবির মৃত্যুর পর বিশেষ এক সংখ্যায় এখনো সেই তথ্য সংরক্ষিত আছে।

জি২৪ এর খবর অনুসারে, তৎকালীন সময়ে ডেথ সার্টিফিকেটে ব্যক্তির ধর্ম, সামাজিক শ্রেণি এবং জীবিকা উল্লেখ করা থাকত। আর পাঁচজন সাধারণ মানুষের মতো রয়েছে কবিগুরুর মৃত্যু পরবর্তী নথিও। বিশ্ববরেণ্য কবিকে সেখানে জমিদার বা ল্যান্ডওনার হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই ডেথ সার্টিফিকেটে ডাক্তার হিসেবে সই করেছেন বিধানচন্দ্র রায়।

তৎকালীন সময়ে ডেথ সার্টিফিকেট তৈরির আগে কোনো ব্যক্তির মৃত্যুর সংক্রান্ত তথ্য তোলা হতো শ্মশানে থাকা একটি নির্দিষ্ট খাতায়। শ্মশান থেকে ওই খাতা চলে আসত কলকাতা পৌরসভার মূল সদর দফতরে। এখনো সেখানেই সযত্নে রক্ষিত রয়েছে কবিগুরুর এই সম্পদ।

একই রকম সংবাদ সমূহ

মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চলা উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আটকেরবিস্তারিত পড়ুন

দিল্লিতে বাসার সামনে থেকে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের মধ্যেবিস্তারিত পড়ুন

এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (কালিঘাট) সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটকবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে আন্দোলন, বিমান থেকে আটক অভিজিৎ দিপকে
  • সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা