শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বলিয়ানপুর ও কোমরপুর প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়া উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বুধবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় বলিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম খাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্ধারিত সময়ের প্রথমার্ধে কোন দলই গোল করতে পারিনি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে বলিয়ানপুরের অধিনায়ক নাহিদা খাতুন তোহা গোল করে দলকে এগিয়ে নেয়। পরে আর কোন গোল না হওয়ায় এক গোলেেই জয়লাভ করে এবং বলিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং খাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। পরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম খোরদো সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলার প্রথমার্ধে কোমরপুরের ইসমাইল গোল করে দলকে এগিয়ে নেয় কিন্তু খেলার দ্বিতীয়ার্ধে খোরদো প্রাথমিক বিদ্যালয়ের জুনায়েদ গোল করে খেলায় সমতা আনলে খেলাটি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে কোমরপুর ৪-৩ গোলে খোরদো সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। ফলে কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং খোরদো সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। বঙ্গমাতা টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বলিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তোহা এবং বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইসমাইল।
টুর্নামেন্ট কমিটির সভাপতি ও কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন উপস্থিত থেকে খেলার পুরস্কার বিতরণ করেন।
শুরুতে উভয়দলের সাথে সৌহার্দ্য বিনিময় করেন কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলিমুর রহমান, আওয়ামী লীগ নেতা এস,এম আলতাফ হোসেন লাল্টু, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব এবং উপজেলা শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, উপজেলা রির্সোস সেন্টারের ইনস্ট্রাকটর মো. নুরুল ইসলাম মৃধা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, মন্ডল মধুসূদন, মো. আশেকুজ্জামান রানা, এস,এম মফিজুল ইসলাম, মো. হারুনর রশীদসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী। বিপুল সংখ্যক দর্শক খেলা দুটি উপভোগ করেন। খেলা পরিচালনা করেন ও সহযোগিতায় ছিলেন শিক্ষক মাসউদ পারভেজ মিলন, সাজেদুল করিম তপু, আসাদুর রহমান, মোমিনুর রহমান, রুহুল আমিন, সাইফুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন সহকারী শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, আসাদুর রহমান সেন্টু, শিক্ষক আঃ ওহাব মামুন ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

Show quoted text

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত