রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বুয়েটে ছাত্রলীগের কমিটি নিয়ে পরিকল্পনা জানালেন সভাপতি সাদ্দাম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেই ছাত্রলীগের কমিটি দেয়া হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সাদ্দাম হোসেন বলেন, বুয়েটে শিক্ষার পরিবেশ বজায় রাখাই মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করে সেখানে কমিটি দেবে ছাত্রলীগ।

তিনি বলেন, বুয়েটে ছাত্ররাজনীতি থাকবে, তবে তার কাঠামো কেমন হবে তা শিক্ষার্থীরাই নির্ধারণ করবে। যেসব শিক্ষার্থী নেতিবাচক রাজনীতির বিরুদ্ধে আন্দোলনরত তাদের প্রতি ছাত্রলীগের শ্রদ্ধা রয়েছে। যেকোনো যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবির প্রতি ছাত্রলীগ সবসময়ই শ্রদ্ধাশীল। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে যেসব শিক্ষার্থী নেতিবাচক ঘটনার শিকার হয়েছেন তাদের জন্য কাজ করবে প্রশাসন।

এসময় সবাই মিলে আলাপ-আলোচনা করে প্রতিষ্ঠানের আচরণবিধি নির্ণয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান সাদ্দাম হোসেন।

সংবাদ সম্মেলনে চারদফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এগুলো হলো, ইমতিয়াজ রাব্বীর বাতিলকৃত হলের সিট ফিরিয়ে দেয়ার দাবিতে বুয়েট শহীদ মিনারে অবস্থান, ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার কর্মপরিকল্পনা নির্ধারণে বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা, বুয়েটকে জঙ্গীবাদমুক্ত করতে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব আয়োজন এবং ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে প্রশাসনের সঙ্গে আলোচনা।

প্রসঙ্গত, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৯ সালের ১১ অক্টোবর বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে প্রশাসন।

তবে সম্প্রতি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের প্রবেশের ঘটনায় উত্তাল হয়ে ওঠে বুয়েট ক্যাম্পাস। সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে সংশ্লিষ্ট শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাব্বির হলের সিট বাতিল করে প্রশাসন। কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর সঙ্গে আরও পাঁচটি দাবি উত্থাপন করেন তারা। অপরদিকে বুয়েট ক্যাম্পাসে চার বছর ধরে নিষিদ্ধ থাকা ছাত্ররাজনীতি ফিরিয়ে আনার দাবিতে সরব হয়েছে ছাত্রলীগ।

এরই মধ্যে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালুর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন রাব্বি। শুনানি শেষে আদালত বুয়েটে ছাত্ররাজনীতি চলতে বাধা নেই বলে জানান।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ওবিস্তারিত পড়ুন

জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী

ওয়ার্ল্ড ব্যাংক ও এডিবির মত বহুজাতিক সংস্থার বাইরে একক রাষ্ট্র হিসেবে জাপানবিস্তারিত পড়ুন

  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ফুটবল খেলার সময় মাঠেই অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন উপসচিব
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন
  • জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে : রিজভী
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ ও আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দূরদর্শী প্রতিফলন : সৈয়দ আবদাল আহমদ
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ‘কারারক্ষীরাও আওয়ামী লীগের, আমাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালি দিত’