শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় মায়ানমার নাগরিকসহ আটক-৪

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল ঘিবা সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে যাবার সময় এক মায়ানমার নাগরিক সহ ৪ জন কে আটক করেছে বিজিবি।

শনিবার (১৮ মে) ভোর রাতে সিমান্তের ঘিবা মাঠ নামক স্থান হতে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় যশোর- ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ ঘিবা বিওপির একটি টহল দল ৩ বাংলাদেশী নাগরিক এবং ১ জন মায়ানমার নাগরিককে আটক করে।

আটককৃত বাংলাদেশী নাগরিকদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলো এবং মায়ানমার নাগরিক ভারতে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলো। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি ঘিবা ক্যাম্প কমান্ডার হাবিলদার আব্দুস সামাদ।

আটককৃত ব্যক্তিরা হলো কৃষ্ট ধর মন্ডল (৫০) পিতা-ধূপিচাদ মন্ডল, গ্ৰাম- জুরবিটা, পোস্ট-কাশিরকান্দি, থানা-খিলগাঁও, জেলা-ঢাকা, আশা রানী বাছার (৪০) পিতাঃ শ্রী সুধীর চন্দ্র বৈরাগী, গ্ৰাম- সন্দুয়া ‌থানা-মুন্সিগঞ্জ সদর, জেলাঃ মুন্সিগঞ্জ, মোছাঃ শিউলী খাতুন, পিতাঃ মোঃ খোকা শেখ, গ্রাম- পেড়লি, পোস্ট-পেড়লি বাজার, থানা কালিয়া, জেলা- নড়াইল এবং মায়ানমার নাগরিক, মোঃ হোসেন, পিতা-অজ্ঞাত।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন