বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারত থেকে কিছু কূটনীতিককে ফিরিয়ে নিচ্ছে কানাডা

পাঞ্জাব প্রদেশে স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের সাথে জড়িত বিচ্ছিন্নতাবাদী শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের ঘটনায় কানাডার সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে।

পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের পর উভয় দেশের নাগরিকদের ভারত-কানাডা ভ্রমণের ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) কানাডীয়দের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ভারত।

চলমান এই কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছায় বৃহস্পতিবার ভারতে নিযুক্ত কানাডীয় হাইকমিশন থেকে এক বিবৃতি দেওয়ার পর।
এতে ভিয়েনা কনভেনশন মেনে হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ভারতে আমাদের হাইকমিশন ও সব কনস্যুলেট খোলা এবং চালু রয়েছে। গ্রাহকদের সেবাদান অব্যাহত রয়েছে। বর্তমান চরম উত্তেজনাকর পরিস্থিতির আলোকে আমাদের কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিতে আমরা পদক্ষেপ গ্রহণ করছি।

এমনকি ভারতে কানাডীয় কূটনীতিকদের সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, কিছু কূটনীতিক বিভিন্ন ধরণের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে হুমকি পাচ্ছেন। এই পরিস্থিতিতে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ভারতে তার কর্মীদের নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করছে।

বিবৃতিতে আরও বলা হয়, এর ফলে উচ্চ সতর্কতা হিসেবে আমরা হাইকমিশন এবং কূটনৈতিক মিশনগুলোতে আমাদের কর্মীদের উপস্থিতি সাময়িকভাবে সামঞ্জস্য করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

বিবৃতিতে কানাডীয় হাইকমিশন বলছে, ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতার প্রতি শ্রদ্ধাশীলতার প্রেক্ষাপটে আমরা আশা করছি, ভারত আমাদের স্বীকৃত কূটনীতিক এবং কনস্যুলার কর্মকর্তাদের নিরাপত্তা দেবে।

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারবিস্তারিত পড়ুন

দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এক অনির্ধারিত সফরে দিল্লি গেছেন। সোমবারবিস্তারিত পড়ুন

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী