মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকালে শহরের এবি খান পেট্রোল পাম্পের সামনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা জেলা জাসাসের সভাপতি শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। পরে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালীতে অংশগ্রহণ করে, শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা জাসাসের আহ্বায়ক ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, পৌর জাসাসের আহবায়ক সিরাজ আনোয়ার রাজ, সচিব মোঃ রাজু আহম্মেদ রাজু, সদর উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব মোঃ শাহাদাত হোসেন, পাটকেলঘাটা জাসাসের আহবায়ক শেখ সামিউল ইসলাম রুবেল প্রমূখ। র‌্যালী ও আলোচনা সভা শেষে সন্ধ্যায় শহরের মাওয়া চাইনিজ রেস্তোরাঁর সামনে এক মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ