রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরায় “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় সাতক্ষীরা প্রকল্প অফিসে “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” নামক প্রকল্পের আলোকে সদর উপজেলার আলীপুর ও ফিংড়ি ইউনিয়নে ঋষি, হরিজন, বাগদি, মুন্ডা, চাড়াল, রাজবংশি ও কাওরা সম্প্রদায়ের ৭৫০জন নারী এবং ৬০০জন কিশোরীদের সমন্বয়ে ১৮টি দলগঠন করে প্রতিটি দলে ৩৩ জন করে নারী ও কিশোরী অন্তর্ভুক্ত হয়েছে যাদের বয়স ১২-৩৫ এর মধ্যে।

ব্রেকিং দ্য সাইলেন্স উদ্যোগে গঠিত ১৮টি দলের সাথে প্রতিমাসে একটি করে সচেতনতামূলক সভা পরিচালনা করা হচ্ছে।

বক্তারা বলেন, কর্মএলাকার সুবিধাভোগীরা তাদের অধিকার, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, যৌন প্রজনন স্বাস্থ্য, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয়, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, মানবাধিকার প্রতিষ্ঠা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে দক্ষতা অর্জন করবে। সাথে সাথে তাদের স্বাস্থ্য, শিক্ষা এবং নিরাপত্তা বিষয়ে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করবে, যাতে তারা তাদের অধিকার বাস্তবায়নে এবং সামাজিকভাবে সকলের সাথে সমানভাবে অংশগ্রহণ করে বিদ্যমান সরকারি ও বে-সরকারি সকল সুযোগ সুবিধা গ্রহণের ক্ষেত্রে আগ্রহী হয়।

ব্রেকিং দ্য সাইলেন্স’র পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা’র অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, অক্সফাম বাংলাদেশের ফেমিনিস্ট লিডারশীপ এ্যান্ড পার্টনারশিপ স্পেশালিষ্ট শাহাজাদী বেগম, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, জেলা সমাজ সেবার উপ-পরিচালক মো. রোকনুজ্জামান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, সদর সমাজ সেবা অফিসার মো. সহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন প্রমূখ।

সভা সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র অফিস ইনচার্জ ও ম্যানেজার (প্রোগ্রাম) মো. শরিফুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল