শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার দেবহাটায় আদালতে মামলা করায় বাদীকে হুমকি

সাতক্ষীরার দেবহাটার কোড়া গ্রামের মনিরুল ইসলামসহ ৭ জনের নামে জোরপূর্বক বসতভিটা ও জমি দখলের অভিযোগে আদালতে মামলা করায় বাদীকে হুমকি দিচ্ছে আসামীরা।
এ বিষয়ে দেবহাটা থানায় অভিযোগ দায়ের করলেও কোন সুরাহা পাচ্ছে না ভুক্তভোগী গৃহবধূ শাহানারা বেগম (৪৫)। সাতক্ষীরা দেবহাটা থানার অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারি খাসজমিতে বসবাস করে আসছিল শাহানারা বেগম ও তার পরিবার।দেবহাটা উপজেলার কোড়া গ্রামের মনিরুল ইসলাম ও তার সাঙ্গপাঙ্গরা মিলে জোরপূর্বক জমি দখল ও শাহানারার পরিবারকে ঘর থেকে জোর করে বের করে দিয়ে জবর দখল করে নেয়।পরে আমার বসতবাড়িতে অন্য লোক তুলে দখল করে রেখেছেন তারা।আমি বাঁধা দিতে গেলে আমাকে মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আমাকে ও আমার পরিবারের অন্য লোকজনকে উদ্ধার করে দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ বিষয়ে আমি আদালতে মামলা করলে আসামীরা আমাকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে।আমি ও আমার পরিবার বসতবাড়ি ছেড়ে বর্তমানে অন্যত্র বসবাস করছি এবং নিরাপত্তাহীনতায় ভুগছি।এবিষয়ে দেবহাটা থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করছেন।
এর আগে শাহানারা বেগম দেবহাটা উপজেলার কোড়া গ্রামের আকবর আলীর ছেলে মনিরুল ইসলামসহ সাতজনের নাম উল্লেখ করে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালত ৭ একটি মামলা দায়ের করেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ

দেবহাটা চরশ্রীপুর মসজিদ মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আবাবিল” পরিবারের পক্ষ থেকে স্থানীয়বিস্তারিত পড়ুন

১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা

সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে। শিশুশ্রমে জড়িতবিস্তারিত পড়ুন

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ২০২৬ সালের নির্বাচনেবিস্তারিত পড়ুন

  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ