বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কারাবন্দীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও সিলিং ফ্যান দিলেন এমপি রবি

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন ও কারাবন্দীদের জন্য সিলিং ফ্যান ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী প্রদান করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

শনিবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা কারাগারে যান এমপি রবি এবং কারবন্দীদের সম্পর্কে খোঁজ-খবর নেন।

এসময় এমপি রবি বলেন, ‘প্রাণঘাতী করোনা ভাইরাস যাতে সাতক্ষীরা জেলা কারাগারে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশের সকল জেলা কারাগারে বিশেষ সতর্কতা জারী করেছে সরকার।
কারাগারে এমনিতেই অনেক বন্দি থাকে। তাই কারারক্ষীদের সব সময় সজাগ থাকার পরামর্শ দেন যাতে কোন বন্দীর দ্বারা কেউ করোনা ভাইরাসে আক্রান্ত না হয়। কারাগারের বন্দিরা কোন মতে যেন করোনায় আক্রান্ত হতে না পারে সেক্ষেত্রে কারা কর্তৃপক্ষকে সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দেন এবং কারাগারের মূল ফটক ও ওয়ার্ডগুলোতে সাবান ও হান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন।

এসময় এমপি রবি তার পক্ষ থেকে সাতক্ষীরা জেলা কারাগারের কারাবন্দীদের জন্য ৫টি সিলিং ফ্যান এবং করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন এবং জেলার কামরুল ইসলাম, জেল সুপার মো. সাঈদ হোসেন ও ডেপুটি জেলার রাকিব শেখ এর সাথে কারাগারের সার্বিক অবস্থা ও কারাবন্দীদের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন।

‘গত বছর ১৪ এপ্রিল ২০২০ সালে জেলা কারাগার পরিদর্শন করে জেলার কারাবন্দীদের স্বার্থে ১০টি সিলিং ফ্যান তাৎক্ষণিক এমপি রবি তার পক্ষ থেকে জেলা কারাগারে প্রদান করেছিলেন।’

এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদুসহ জেলা কারাগারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল