রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের উপশাখা দায়িত্বশীল কর্মশালা

দাওয়াত এবং প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন; জ্ঞানের আলোয় গড়বো সমাজ, সফল হবে আন্দোলন” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা শহরের পৌর পূর্ব থানা শাখা ছাত্রশিবিরের ২০২৫ সেশনের বার্ষিক পরিকল্পনা এবং উপশাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৮ শে ফেব্রুয়ারি (শুক্রবার ) সকাল ৮ টায় সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হল রুমে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা পৌর পূর্ব থানা শাখার সভাপতি মোঃ মাসুদ রানা’র সভাপতিত্বে এবং সেক্রেটারি জুবায়ের আহমেদ এর সঞ্চালনায় সাতক্ষীরা শহর আদর্শ শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মুহাদ্দিস সিরাজুল ইসলামের দারসুল কুরআন পেশ করার মাধ্যমে এ দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মুহা. আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর প্রকাশনা সম্পাদক আল রাজীব।

প্রধান অতিথি মুহাঃ আল মামুন বলেন, পথহারা দিশেহারা যুবকদের আলোর পথ দেখাতে,সর্বোচ্চ ত্যাগের নজরানা পেশ করার জন্য এবং দেশ ও জাতির জন্য কল্যাণমুখী রাষ্ট্র গঠন করার জন্য যোগ্য নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে। একজন দায়ী হিসেবে ,আদর্শিক চরিত্র গঠনের মধ্য দিয়ে জীবনকে সুন্দরভাবে সাজাতে হবে।

এছাড়া তিনি একটি আদর্শ উপশাখা কিভাবে গঠন করা যায়, উপশাখা দায়িত্বশীলদের মৌলিক প্রোগ্রাম বাস্তবায়ন, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন,বিভিন্ন দায়িত্বশীলদের সংগঠনের জন্য ত্যাগ, দায়িত্বশীলদের চরিত্র ও গুণাবলি,হিন্দু সম্প্রদায়ের মাঝে কাজ বৃদ্ধি, বন্ধু সংগঠনের সঙ্গে সম্পর্ক স্থাপন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রেসবিজ্ঞপ্তি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি

সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের নিউমার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত সড়কের দু’পাশে নির্মাণাধীন ড্রেনের অস্বাভাবিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের সিইও রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি

সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাকেশ মল্লিককে মেহেরপুরে বদলি করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

এসিড সারভাইভরদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় ‘সেতুবন্ধন গড়িবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন
  • সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সাতক্ষীরায় ‘ইউথ কার্নিভাল-২০২৬’ অনুষ্ঠিত
  • “তারেক মঞ্চ” সাতক্ষীরা সদর থানা আহ্বায়ক কমিটির অনুমোদন
  • সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • সাতক্ষীরার শাল্যে দাখিল মাদ্রাসায় আমের চারা বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএর প্রশিক্ষণ কর্মশালা