রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধভাবে কাঁকড়া ধরায় ৪ জেলে আটক

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গভীর অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে কাঁকড়া ধরার অভিযোগে চার জেলেকে আটক করেছে বনবিভাগ।
এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৩০ কেজি কাঁকড়া ও দুটি নৌকা।

রোববার সকালে পশ্চিম সুন্দরবনের পুষ্পকাটি অভয়ারন্যের ৫৩ নং কম্পার্টমেন্ট এলাকার তালতলী খাল থেকে তাদের আটক করা হয়।
তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের লেয়াকাত সরদারের ছেলে জাহাঙ্গীর আলম (৩০), সোরা গ্রামের মৃত বছির গাজীর ছেলে ফজলু গাজী (৫৫), করিম গাজীর ছেলে জামাল উদ্দিন (খোকন) (৩৬) ও রুহুল আমিন কয়ালের ছেলে আশরাফুল হোসেন (২০)।

সুন্দরবনের বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকতা সুলতান আহম্মেদ জানান, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় বনবিভাগের সদস্যরা সকালে গহীন সুন্দরবনের তালতলী খাল থেকে ৩০ কেজি কাঁকড়া ও দুটি নৌকাসহ উক্ত জেলেকে আটক করে।

এ ঘটনায় আটককৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তিনি আরো জানান।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম.এ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

‘বাল্যবিবাহ যার হয়, জীবনভর তার দু:খ রয়।’ বাল্যবিবাহ প্রতিরোধ করুন, যৌতুককে নাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়

মামলার ভারে নুয়ে পড়া সাতক্ষীরার বিচারিক কর্মকান্ডকে দ্রুততম সময়ে বিচার প্রার্থী মানুষেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

স্বাস্থ্যসেবার মান নিশ্চিতকরণ এবং বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের আইনানুগ কার্যক্রম তদারকিরবিস্তারিত পড়ুন

  • ‘হাসিমুখে ফল উৎসব’-প্রবীণদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল ভিবিডি সাতক্ষীরা
  • সাতক্ষীরা সীমান্তে ৩৩ বিজিবি’র অভিযানে প্রায় পঁচিশ লক্ষ টাকার মালামাল জব্দ
  • সাতক্ষীরার কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্ময় সভা
  • টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে
  • সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
  • ​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা