শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা হবে না : এ্যাডঃ ইয়ারুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচন না হলে গণতন্ত্র বা সুশাসন কোনটাই প্রতিষ্ঠিত হবে না। তিনি আজ শুক্রবার পাটকেলঘাটার নির্বাচনী জনসভায় এ কথা বলেন।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সমানে রেখে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ পাটকেলঘাটার পাঁচ রাস্তার মোড়ে জনসভা করেন তালা-কলারোয়ায় সংসদীয় আসনে ডাব প্রতীকের প্রার্থী এ্যাডঃ ইয়ারুল ইসলাম।

তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ ও বিএনপির দুঃশাসনে মানুষ আজ অতিষ্ঠ। তারা বিকল্প রাজনৈতিক নেতৃত্ব চায়। বাংলাদেশ কংগ্রেস বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে দেশব্যাপী কাজ করে যাচ্ছে। বাংলাদেশ কংগ্রেসকে এগিয়ে নেয়ার জন্য দেশপ্রেমিক ও নিষ্ঠাবান জনগণের প্রতি আহবান জানান তিনি।

সাতক্ষীরা জেলা কংগ্রেসের সদস্য সচিব মোঃ আদম আলীর সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ন্যাপ’র সভাপতি হায়দার আলী শান্ত, সাতক্ষীরা সদর উপজেলা কংগ্রেসের আহবায়ক মুফতি মুহাদ্দিস মাওলানা আজিজুর রহমান, কলারোয়া উপজেলা কংগ্রেসের আহবায়ক ফিরোজ কামাল শিমুল, কেড়াগাছী ইউনিয়ন কংগ্রেসের আহবায়ক মাস্টার আতিয়ার রহমান, সাতক্ষীরা পৌর কংগ্রেসের ৫ নং ওয়ার্ড আহবায়ক মাওঃ ডাঃ মোঃ শফিকুল ইসলাম, এ্যাডভোকেট খান কবির আহমেদ, দৈনিক পরিবর্তনের সম্পাদক ও প্রকাশক এম আওসাফুর রহমান আকাশ, সাবেক ইউপি মেম্বার আবুল হোসেন ডাবলু প্রমুখ।

এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন, ক্ষমতার মসনদ দখল করতে মরিয়া বড় দুই দল। তারা দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। দেশ ও জনগণের স্বার্থ তাদের কাছে উপেক্ষিত। এই দুই দল মিলে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংস করেছে।

ভোটাধিকার ধ্বংসের পেছনে ক্ষমতায় আরোহণকারী সব দলই দায়ী। স্বাধীন, শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে কাজ করেনি কোন সরকারই। ফলে স্বাধীনতার ৫২ বছরেও স্থায়ী নির্বাচন ব্যবস্থা গড়ে ওঠেনি দেশে এবং প্রতিটি নির্বাচনকে কেন্দ্র করে দেশে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নতুন আইন প্রনয়ণ করে নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ