বুধবার, জুলাই ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্পিকারকে পদত্যাগপত্র দিলেন বিএনপির এমপিরা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৭ জন সংসদ সদস্য (এমপি) জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

রোববার (১১ ডিসেম্বর) বেলা ১১টার পর জাতীয় সংসদ ভবনে পৌঁছে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা।

বিএনপির এমপিরা জানান, তারা এ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। সরকারের অনিয়মের কারণে তারা অসন্তুষ্ট।

‘সাতজন এমপি পদত্যাগ করলে সংসদের কোনো সঙ্কট তৈরি হবে না’ আওয়ামী লীগ নেতাদের এমন মন্তব্যের জবাবে সাংবাদিকদের রুমিন ফারহানা বলেন, সঙ্কট হবে না এমন বক্তব্যই প্রমাণ করে সংকট হবে।

রুমিন ফারহানা আরও বলেন, আমাদের সংসদে আসার সিদ্ধান্ত মোটেও ভুল ছিল না। তবে এখন আমাদের দলের সিদ্ধান্তমতে আমরা সবাই পদত্যাগ করতে এসেছি। স্পিকারের কাছে আমরা আজ পদত্যাগপত্র জমা দেব।

তিনি বলেন, আমি গতকাল ব্যক্তিগতভাবে স্পিকারকে ফোন দিয়ে পদত্যাগের কথা জানিয়েছি। মেইলে পদত্যাগপত্র দিয়েছি। স্পিকার আমাকে বলেছেন, তিনি এই বিষয়ে মিডিয়ার মাধ্যমে অবগত হয়েছেন।

এর আগে শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগে দলের ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় ৭ জন এমপির পদত্যাগের ঘোষণা দেয়া হয়।

পদত্যাগের ঘোষণা দেয়া বিএনপির ৭ এমপিরা হলেন: চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুন অর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

তবে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ অস্ট্রেলিয়ায় থাকায় তিনি এ গণসমাবেশে উপস্থিত ছিলেন না।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনবিস্তারিত পড়ুন

জিডি ও মামলা করার সময় রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে না তাই দেশে ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ধর্ষণের ঘটনা বা পরিসংখ্যান বৃদ্ধির পেছনের মূল কারণবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান তথ্য উপদেষ্টার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • ১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
  • খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
  • জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড
  • ‘হাসানুল হক ইনুর রায়ে মোটেই সন্তুষ্ট নয় রাষ্ট্রপক্ষ, আপিল হবে’ : চিফ প্রসিকিউটর
  • জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
  • হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও কিছু গণমাধ্যম মানছে না
  • সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস
  • গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাশ
  • রাজনীতি থেকে অবসর নেওয়ার সময় জানালেন মেজর হাফিজ
  • বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন্ত্রী
  • চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: সংসদে প্রধানমন্ত্রী