শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হানিয়া হত্যার প্রতিশোধ নেয়া তেহরানের কর্তব্য: খামেনি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যার পর ইসরাইলকে ‘কঠোর শাস্তির’ হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

এক বিবৃতিতে তিনি বলেন, সাহসী ও বিশিষ্ট ফিলিস্তিনি মুজাহিদিন নেতা ইসমাইল হানিয়ান শাহাদাতে প্রতিরোধ ফ্রন্ট শোকে মুহ্যমান। অপরাধী ও সন্ত্রাসী ইহুদিবাদী সরকার আমাদের গৃহে আমাদের প্রিয় মেহমানকে শহীদ করেছে এবং আমাদের শোকাহত করেছে, কিন্তু এরসঙ্গে তারা নিজেদের জন্য কঠোর শাস্তির ক্ষেত্রও প্রস্তুত করেছে।

খামেনি বলেন, শহীদ হানিয়া তার মূল্যবান জীবন বহু বছর সম্মানজনক সংগ্রামের ময়দানে নিজের হাতে তুলে নিয়ে শাহাদাতের জন্য প্রস্তুত ছিলেন। আর এই পথেই তিনি তার সন্তান ও জনগণকে উৎসর্গ করেছিলেন। তিনি আল্লাহর পথে শহীদ হতে এবং আল্লাহর বান্দাদের রক্ষা করতে ভয় পাননি। কিন্তু আমরা আমাদের অঞ্চলে ঘটে যাওয়া এই তিক্ত ও কঠিন ঘটনায় তার রক্তের প্রতিশোধ নেওয়া আমাদের কর্তব্য বলে মনে করি।

তিনি আরও বলেন, আমি সমবেদনা জানাচ্ছি মুসলিম উম্মাহর প্রতি, প্রতিরোধ ফ্রন্টের প্রতি, ফিলিস্তিনের সাহসী ও গর্বিত জাতির প্রতি এবং বিশেষ করে শহীদ হানিয়া ও তার সঙ্গে শহীদ হওয়া তার এক সঙ্গীর পরিবার ও বেঁচে যাওয়াদের প্রতি। আর আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন তাদের মর্যাদা বৃদ্ধি করেন।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ইসমাইল হানিয়াহকে হত্যার ঘটনাটি ঘটে।

হানিয়া ইরানের প্রেসিডেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের জন্য ইরান সফরে যান, তিনি তেহরানের উত্তরে একটি বাসভবনে অবস্থান করেছিলেন।

ইসমাইল হানিয়া ২০১৭ সালে হামাসের রাজনৈতিক শাখার প্রধান নির্বাচিত হন। পরের বছর তাঁকে ‘সন্ত্রাসী’ তকমা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

চলতি বছর হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে পুনঃনির্বাচিত হন ইসমাইল হানিয়া। ২০১৭ সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী হানিয়া গাজা, ইসরাইল-অধিকৃত পশ্চিম তীর এবং প্রবাসে হামাসের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিলেন। গত দুই বছর ধরে তিনি তুরস্ক ও কাতারে বিভিন্ন সময় থেকেছেন।

একই রকম সংবাদ সমূহ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬