শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির ১০৮ দুর্গামন্দিরে সরকারি ও এমপির সহায়তা প্রদান

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলায় শারদীয়া দুর্গোৎসব আয়োজনকারী ১০৮টি দুর্গা মন্দিরকে সরকারি সহায়তা ও এমপি রুহুল হকের ব্যক্তিগত সহায়তার টাকা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে আশাশুনি সদর মন্দির প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে টাকা বিতরণ করা হয়। সরকার কর্তৃক পূজা মন্দিরের জন্য বরাদ্দকৃত টাকা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি’র ব্যক্তিগত তহবিল হতে বরাদ্দকৃত টাকা উপজেলার পূজা উদযাপন পরিষদের হাতে পৌছানো হয়।

পূজা উদযাপন পরিষদ বৃহস্পতিবার ১১ ইউনিয়নের ১০৮টি দূর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে সরকারি অনুদানের (প্রত্যেক মন্দিরের জন্য) ১৯ হাজার ৬২৫ টাকা ও এমপি মহোদয়ের পক্ষ থেকে অনুদানের ১০০০ টাকা করে তুলে দেন। অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি উপস্থিত ছিলেন। উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, সহ-সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্ত্তী, কালিপদ, সমীরন কুমার, সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্যসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে টাকা বিতরণ করেন। এসময় সকল ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি, সেক্রেটারী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির প্রতাপনগরে উপকূলীয় শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে ‘মৃত্তিকা’

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১০ নং প্রতাপনগর ইউনিয়নের ২ নংবিস্তারিত পড়ুন

আশাশুনির শ্রীউলায় গুজব প্রতিরোধ ও নৈতিকতা বিষয়ক সেমিনার

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়েবিস্তারিত পড়ুন

সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা

সুন্দরবনে আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে জলদস্যুদের বেপরোয়া তৎপরতা, জেলে-বাওয়ালিদের অপহরণ, নির্যাতন ও মুক্তিপণবিস্তারিত পড়ুন

  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ
  • আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা
  • আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত
  • পূর্বের যে কোন সময়ের চেয়ে এবছর পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা : কাজী আলাউদ্দীন
  • আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার
  • সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল
  • আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা