সোমবার, জুলাই ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রীর হাত থেকে শেখ রাসেল পদক নিলো মনিরামপুরের লিতুন জিরা

হেলাল উদ্দিন, মনিরামপুর : মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে শেখ রাসেল পদক গ্রহণ করলো হাত-পা ছাড়াই জন্ম নেওয়া মনিরামপুরের লিতুন জিরা। ব্যক্তিগত আবেদনের প্রেক্ষিতে প্রতিভাবান বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোর ক্যাটাগরিতে লিতুন জিরা এই পদক অর্জন করেছে।

বুধবার (১৮ অক্টোবর) শেখ রাসেল দিবস উদযাপন উদ্বোধন ও শেখ রাসেল পদক প্রদান উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে লিতুন জিরার হাতে শেখ রাসেল পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন রনির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্ল্যা। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামচুল আরেফিন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ছোট্ট বন্ধু আমিরাহ নায়ের চৌধুরী। লিতুন জিরা যশোর জেলার মনিরামপুর উপজেলার সাতনল খানপুর গ্রামের প্রভাষক হাবিবুর রহমান ও জাহানারা খাতুন দম্পতির মেয়ে। হাত-পা ছাড়াই জন্ম নেয় লিতুন জিরা। প্রবল ইচ্ছা শক্তি ও আত্ম মনোবলে এগিয়ে চলেছে লিতুন জিরা।

মুখ ও থুতনি দিয়ে লিখে লিতুন জিরা পঞ্চম শ্রেনিতে বৃত্তি লাভসহ এ প্লাস পেয়ে বর্তমানে বিজ্ঞান বিভাগ নিয়ে উপজেলার গোপালপুর স্কুল এন্ড কলেজে নবম শ্রেনিতে অধ্যয়ন করছে। এর আগে ১০ ক্যাটাগরির মধ্যে প্রতিভাবান বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোর ক্যাটাগরিতে হাত-পা ছাড়াই জন্ম নেওয়া মনিরামপুরের লিতুন জিরা শেখ রাসেল পদকের জন্য চূূড়ান্ত হয়।

একই রকম সংবাদ সমূহ

শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার রামপুর গ্রামের এক হতদরিদ্র পরিবারের শিশু আরাফাতবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে একটি বাওড় থেকে মহসিন মোল্লা (২৫) নামের একবিস্তারিত পড়ুন

রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা

যেকোন মৌসুমেই মাঠে থেমে থাকে না কৃষকের কর্মযজ্ঞ। সব প্রতিকূলতাকে উপেক্ষা করেবিস্তারিত পড়ুন

  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু