বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুই ভাই মিলে মাকে হত্যা

এক ভাই মায়ের মুখ চেপে রাখে, আরেকজন ছুরি মারে

জঙ্গিগোষ্ঠী আইএস বা দায়েশের মতাদর্শে বিশ্বাসী সৌদির দুই যমজ ভাই নির্মমভাবে তাদের মাকে হত্যা করেছিলেন। গতকাল রবিবার যে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব তাদের মধ্যে এই দুই সহোদরও ছিলেন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

খবর সৌদি গেজেটের।

খবরে বলা হয়েছে, দায়েশ বা আইএসে যোগদানে নিষেধ করেছিলেন ওই যমজের মা-বাবা। আর তাই তারা তাদের মা-বাবা কাফের হয়ে গেছে বলে দাবি করেন।
২০১৬ সালের ২৪ মে ঘটে ওই মর্মান্তিক ঘটনা। তখন ছিল রমজান মাস।

পবিত্র মাসেই এমন জঘন্য হত্যাকাণ্ড ঘটনার দুই ভাই। রিয়াদের আল-হামরা এলাকায় তা ঘটে। এক ভাই মাকে পেছন থেকে জাপটে ধরে রাখেন এবং বাম হাত দিয়ে মুখ চেপে ধরেন। অপর ভাই মায়ের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করতে থাকেন।

একপর্যায়ে মৃত মায়ের শরীর লুটিয়ে পড়ে মাটিতে। দুই ভাই-ই এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তারা জানান, তাদের বিশ্বাস ছিল তাদের ‘পরিবার কাফের হয়ে গেছে। ’ তারা আরও বলেন, তাদের বাবাও ‘একজন কাফের’। আর তাই তার মাথায় ও হাতে বেশ কয়েকটি আঘাত করেন তারা।

এরপর ব্যাপক অভিযান চালিয়ে আল-খার্জ গভর্নরেটের আল-দালাম শহর থেকে পালিয়ে যাওয়া ওই দুই ভাইকে গ্রেফতার করা হয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ওই দুই ভাইয়ের একজনের নাম সালেহ বিন ইব্রাহিম আল-ওরাইনি, আরেকজন খালিদ বিন ইব্রাহিম আল-ওরাইনি। রিয়াদের ফৌজদারি আদালত তাদের নিজ মাকে নৃশংস হত্যা এবং দায়েশ মতাদর্শ গ্রহণসহ বেশ কয়েকটি অপরাধে দোষী সাব্যস্ত করার পরে তাদের মৃত্যুদণ্ড দেন। পরে উচ্চ আদালত মৃত্যুদণ্ড বহাল রাখেন।

খালিদ ও সালেহ আল-হামরায় পারিবারিক বাড়িতে তাদের ৬৭ বছর বয়সী মা হাইলা, ৭৩ বছর বয়সী বাবা ইব্রাহিম বিন আলী আল-ওরাইনি এবং ২২ বছর বয়সী ভাই সুলেমানকে ছুরিকাঘাত করেন। তাদের মা ছুরিকাঘাতে মারা যান এবং বাবা ও ভাই গুরুতর আহত হন।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা