শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় একদিনের ব্যবধানে এক লাফে দ্বিগুণ দাম পেঁয়াজের

এক লাফে দ্বিগুণ দাম হয়েছে পেঁয়াজের। একদিন আগেও যে পেঁয়াজের দাম ছিল ৭০ টাকা থেকে ১০০ টাকা সেই পেঁয়াজ একদিন পর বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকা কেজি দরে। এক রাতের ব্যবধানে প্রায় ১০০ টাকা কেজি দরে পেঁয়াজের দাম বৃদ্ধিতে হতবাক সাধারণ মানুষ।

সাতক্ষীরার কলারোয়া বাজারে এমন দৃশ্য শনিবার (৯ ডিসেম্বর) সকালে দেখা গিয়েছে।

২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত ভারত পেঁয়াজ রপ্তানি সাময়িক নিষিদ্ধ ঘোষণার খবর গণমাধ্যমে আসতে না আসতেই স্থানীয় বিভিন্ন বাজারে বেড়েছে পেঁয়াজের দাম।

ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের পাশাপাশি দাম বৃদ্ধি করা হয়েছে দেশী পেঁয়াজেরও।

কয়েকজন ক্রেতা জানান, শুক্রবারও ভারতীয় পেঁয়াজের দাম ছিলো ৮০ থেকে ১০০ টাকা। একদিন পর শনিবার সেই পেঁয়াজের দাম নেয়া হচ্ছে ১৬০ টাকা থেকে ২০০ টাকা কেজি দরে। আর দেশি পেঁয়াজের দাম নেয়া হচ্ছে ১৮০ টাকা কেজি দরে, গতকাল এর দাম ছিলো ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে।

কয়েকজন বিক্রেতা জানান, শনিবার সকাল থেকে পেঁয়াজ পাইকারি কেজি দরে কেনা হয়েছে ১৫০ থেকে ১৮০ টাকা করে। এজন্য বেশি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

তবে কয়েকজন পাইকরি আড়তদার দাম বৃদ্ধির যৌক্তিক কারণ ও সদুত্তর না দিতে পারলেও তারা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ায় তারাও বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছেন।

তবে সাধারণ ক্রেতা ও ভোক্তারা অভিযোগ করে বলছেন, ভারত‌ পেঁয়াজ রপ্তানি সাময়িক বন্ধ করার সিদ্ধান্ত জানানো হলেও এখনো সেই পেঁয়াজের আমদানি লট বাংলাদেশে আসেনি। এখনো যে পেঁয়াজ বাজারে আছে সেগুলো আগেই আমদানি করা। তাহলে কেন এক লাফে কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিগুণ দামে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে? অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অবিলম্বে নজরদারি অত্যন্ত জরুরী। তা না হলে ভোক্তা পর্যায়ে পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে অসন্তোষ তৈরি হচ্ছে।

তারা আরো বলছেন, যেখানে এক কেজি পেঁয়াজ কেনার দরকার সেখানে তাদের বাধ্য হয়ে আড়াইশো গ্রাম পেঁয়াজ কিনতে হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার (৮ ডিসেম্বর) এক আদেশে ২০২৪ সালের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধের খবর জানায় ভারত।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত