বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কেরালকাতার সাবেক দফাদারের মৃত্যু

কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কেরালকাতা ইউনিয়নের সাবেক দফাদার আকরম আলীর (৬৫) মৃত্যু হয়েছে।
সে কেরালকাতা (পশ্চিম) গ্রামের মৃত রমজান আলী গাজীর পুত্র।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে তিনি নিজ বাড়ির পাশের কৃষি জমিতে কাজ করার সময় অসাবধানতাবশত মাঠে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত ওসি হারান চন্দ্র পাল জানান, এ বিষয়ে কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে, যার নং-৩৩।

মৃত্যুকালে আকরম আলী স্ত্রী, ২ পুত্র,২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ মাগরিব নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

জানাযায় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী সহ-সভাপতি ও আসন্ন কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী ভিপি মোরশেদ, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বাবুসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সাবেক এই দফাদারের মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

আকরম আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল