রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা থেকে শিশু অপহরণ করে খুলনায় নিয়ে ধর্ষণ, ২ যুবক গ্রেপ্তার

সাতক্ষীরা শহরের কাটিয়া গ্রামের পঞ্চমশ্রেণীর এক ছাত্রীকে ফুসলিয়ে অপহরণ করে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সাথে শিশুকন্যা উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন বলেন, একসপ্তাহ আগে (২৫ সেপ্টম্বর) শহরের কাটিয়ার এক দারিদ্র হিন্দুধর্মাবলম্বী দিনমজুরের শিশু কন্যাকে স্থানীয় আসাদুল ও শাওন নামের দুই বখাটে যুবক ফুসলিয়ে খুলনার লবনচোরায় নিয়ে যায়। সেখানে শিশুকে আটকে তারা ধর্ষণ করে। এ ঘটনায় শুক্রবার সাতক্ষীরা সদর থানায় মেয়েটির বাবা এজাহার দেন।
এজাহারের পরে পুলিশ অভিযুক্তদের মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে শনাক্ত করে। শনিবার ভোরে অভিযান চালিয়ে কাটিয়া সরকারপাড়া থেকে আবু বাক্কার সিদ্দিকের ছেলে আসাদুল (৩২)কে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে শিশুটিকে নিয়ে খুলনার লবনচোরা এলাকায় আটকে রেখেছে তারা। এরপর আসাদুলকে নিয়ে অভিযান চালিয়ে ভিক্টিম শিশুটিকে উদ্ধার করে এবং অপর আসামী মিকাইল হোসেনের ছেলে মনিরুল ইসলাম শাওন (২৮)কে গ্রেপ্তার করে।

দুপুরে ধৃত আসামী শাওন ও আসাদুলকে আদালতের মাধ্যমে শনিবার সন্ধ্যা ৬টার সময় জেল হাজতে প্রেরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়