বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে ব্যবসায়ীদের সাথে ওসির মতবিনিময়

কলারোয়া বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা।
সেসময় পবিত্র রমজান মাসে সকল ব্যবসায়ীদেরকে দ্রব্য সামগ্রীর কৃত্রিম সংকট সৃষ্ট না করে প্রতিটি দ্রব্যের মূল্য সহনশীন রেখে সরকারি নির্দেশিত দামে ক্রেতাদের হাতে পৌঁছে দেয়া ও আইনশৃংখলাকে সমুন্নত রাখতে সকলের প্রতি সহযোগীতা কামনা করেন ওসি নাসির।

বৃহষ্পতিবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে ‍জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে ওই সভার আয়োজন করে কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতি।

আসন্ন পবিত্র রমজান মাসে মুসুল্লিদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি নাসির উদ্দীন মৃধা আরো বলেন, ‘সুন্দর ব্যবহার বংশের পরিচয় বহন করে বিধায় আমরা সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবো। পবিত্র রমজান মাসে ভোজ্যতেলের চাহিদা বাড়ে। রমজানে ব্যবসায়ীরা অতিরিক্ত লাভ না করে ন্যায্য ও স্থিতিশীল দামের বিষয়ে সকল ব্যবসায়ীকে খেয়াল রাখতে হবে। মানুষের কষ্ট যেনো না বাড়ে। পবিত্র রমজানের ভাবগাম্ভীর্য রক্ষা করতে সচেষ্ট থাকবেন। সেলুনসহ বাজারে প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙাতে হবে।’

বাজারে চুরি, ছিনতাই ঠেকাতে সংশ্লিষ্টদের বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা লাগানোর ব্যাপারে নির্দেশনা দিয়ে তিনি আরো বলেন, ‘গরু, ছাগল ও বকরীর মাংসের দাম সরকার কর্তৃক নির্ধারিত মূল্য বাস্তবায়ন পূর্বক ডাল, চিনি, ছোলাসহ গার্মেন্টস সামগ্রীর দাম যেন আকাশচুম্বী না হয়, সেই ব্যাপারে বাজার ব্যবসায়ী সমিতির কর্মকর্তাগণের সজাগ দৃষ্টি রাখতে হবে। এ ব্যাপারে পুলিশ প্রশাসনও তৎপর থাকবে।’

বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আরাফাত হোসেনের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমানের পরিচালনায় সভায় থানার এসআই রঞ্জন কুমার মালো, এএসআই মফিজুল ইসলামসহ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সাধারণ ব্যবসায়ীগণ, সূধি ও সাংবাদিকবৃন্দ প্রমুখ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ.সভাপতি রবিউল ইসলাম, সহ.সভাপতি শহিদুল ইসলাম বাবু, আশফাকুর রহমান সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন, সহ.সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবলু, অর্থ বিষয়ক সম্পাদক দীলিপ কুমার অধিকারী চান্দু, দপ্তর সম্পাদক হাসান আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আসাদুজ্জামান ফারুকী, প্রচার সম্পাদক আলহাজ্ব শাহজাহান আলী, সহ.প্রচার সম্পাদক রবিউল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মোস্তাক আহমেদ, ক্রীড়া সম্পাদক মিয়া ফারুক হোসেন স্বপন, সদস্য মামুনুর রশিদ লাল্টু, আসাদুজ্জামান আসাদ, শেখ আশরাফুল হোসেন, আনারুল ইসলাম নচু, মেহেদী হাসান, আমজাদ হোসেন, আব্দুল মোমিন, আবুল হোসেন, আব্দুল গফুর মোল্লা প্রমুখ।

এর আগে কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বাজারের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!