বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কাপড় রাখার ওয়ারড্রবে ফেনসিডিল, পিতা-পুত্র আটক

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্তে ফেনসিডিলসহ পিতা ও পুত্রকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে কেঁড়াগাছি ইউপির সাবেক মেম্বার কেঁড়াগাছি গ্রামের তৌহিদুজ্জামানের বাড়িতে অভিযান চালিয়ে ১৪২ বোতল ফেনসিডিলসহ দু’জনকে আটক করে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ানের সদস্যরা।

বিজিবির কাকডাঙ্গা কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোহাম্মদ আবু তাহের পাটোয়ারী জানান, নিজস্ব গোয়েন্দার তথ‍্য সূত্র অনুযায়ী তার নেতৃত্বে অভিযান চালিয়ে তৌহিদ মেম্বারের বাড়ির ঘরের মধ্যে কাপড় রাখার ওয়ারড্রবের ভেতর থেকে ওই ফেনসিডিল উদ্ধার করা হয়। সেসময় কেঁড়াগাছি গ্রামের মৃত আ.ওয়াজেদ আলীর পুত্র তৌহিদুজ্জামান (৫৫) ও তার পুত্র রেজাউল ইসলাম চঞ্চল (৩০) কে আটক করা হয়। পরে তাদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

মাদক চোরাচালানীরোধে কোনা ছাড় দেয়া হবে না জানিয়ে তিনি এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান