বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চান্দুড়িয়ায় কেসিজি মিতালী সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

কলারোয়ার চান্দুড়িয়ায় কেসিজি মিতালী সংঘের উদ্যোগে ৫১তম মহান স্বাধীনতা দিবস ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (৩১ মার্চ) সকাল থেকে দিনভর চন্দনপুর ইউনিয়নের কেসিজি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত ক্যাম্পেইনে ওই চিকিৎসা সেবা প্রদান করেন প্রথিতযশা কয়েকজন এমবিবিএস ডাক্তার। তারা কয়েক শতাধিক রোগির চিকিৎসা সেবা প্রদনা করেন।

খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় ফ্রি মেডিকেল টিমের নেতৃত্ব দেন ডা. মোস্তফা আল মামুন এমবিবিএস, আরএমও, পরিচালক গাজী মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা।
চিকিৎসা সেবা প্রদান করেন ডা.শাহিনা পারভীন সুমি, এমবিবিএস ঢাকা পিজিটি, গাইনি এন্ড ওবএস, সিএমইউ আল্ট্রা; ডা. আবু ফরহাদ এমবিবিএস (আরইউ), পিজিটি (মেডিসিন), মেডিকেল অফিসার (মেডিসিন বিভাগ), গাজী মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা; ডা.সাবিহা ইসরাত সোসি, এমবিবিএস (আর ইউ), গাজী মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা; ডা. প্রনব ঢালী, এমবিবিএস (আর ইউ), গাজী মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা; ডা.অভিষেক ইসলাম অনিক, এমবিবিএস (আর ইউ), গাজী মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা; ডা. তমোজিৎ বিশ্বাস, এমবিবিএস (আর ইউ), গাজী মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা; ডা. সিনথিয়া তাহমিন ইমি, এমবিবিএস (আর ইউ), গাজী মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা; ডা. মো. আমিনুর রহমান (ডিএমএফ-ঢাকা), মেডিসিন, চক্ষু-কান-গলা কমিউনিটি সেন্টার, কচুয়া, বাগেরহাট।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন কেসিজি মিতালী সংঘের সভাপতি শিক্ষক মো. আব্দুস সবুর, সাধারণ সম্পাদক শিক্ষক মো. ইলিয়াসুর রহমান, ক্যাশিয়ার শিক্ষক মো. শাহিনূর রহমান রিটন, সদস্য আতিকুর রহমান, জিএম মেহেদী হাসান, আবুল কালাম, ডা. রুহুল আমিন, আব্দুস সামাদ, মুহিদুল সাকিব, স্বাধীন, আমজেদ হোসেন, শাওন, আরিফ, ইউপি সদস্য ফারুক আনছারী প্রমুখ।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডা. মোস্তফা আল মামুন জানান, কেসিজি মিতালী সংঘের আয়োজনে সীমান্তবর্তী গ্রামের অসহায় জনগণের চিকিৎসা সেবা দেয়ার চেষ্টা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!