বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের কৃষ্ণনগরে ইউপি নির্বাচনকে সামনে রেখে ভুয়া সরকারী অনুদান কার্ডের ছড়াছড়ি!

উপজেলার ১নং কৃষ্ণনগরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সরকারি অনুদানের ভূয়া কার্ড বিতরনের অভিযোগ উঠেছে।

জানা গেছে, শুক্রবার (২৬ নভেম্বর) ১নং ও ৮নং ওয়ার্ড সহ ইউনিয়নটির বিভিন্ন ওয়ার্ডে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য আফসার উদ্দিন ও বর্তমান চেয়ারম্যান কন্যা ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে লাঙ্গল প্রতিকের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাফিয়া পারভীনের কর্মীরা বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের সরকারি অনুদানের, সিল সই বিহিন কার্ড বিতরণ করে, লাঙ্গল প্রতীকের পক্ষে ভোট দেওয়ার জন্য আহবান জানান।

কার্ডগুলোতে উপজেলা সমাজ সেবা কর্মকর্তার সিল থাকলেও সই নেই আবার কোনটাতে সিল এবং সই কোনটাই নেই। এরুপ অসংগতী পূর্ণ হওয়ায় কার্ড গুলোকে ভূয়া হিসেবেই বিবেচনা করছে অনেকেই।

এ বিষয়ে মেম্বর আফসার উদ্দিন কার্ড বিতরণের সত্যতা স্বীকার করে বলেন, এটা চেয়ারম্যান সাহেবের লোকজন করেছে, এখানে আমার কোন সংশ্লিষ্টতা নেই।

সাফিয়া পারভীনের সাথে যোগাযোগ করা হলে তিনি কার্ড বিতরনের ঘটনাটি অস্বীকার করে বলেন, ইউপিতে আমার গণজোয়ার ও জয়জয়কার দেখে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হিংসায় এমনটা প্রচার করছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি নির্বাচনী কাজের ব্যস্ততা দেখিয়ে এ বিষয়ে কথা বলতে অসম্মতি জানিয়ে লাইনটি বিচ্ছিন্ন করে দেন।

বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নির্বাচনকে সামনে রেখে লাঙ্গল প্রতিকের পক্ষে, সিল সই বিহীন কার্ড বিতরণে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা নির্বাচনের মাত্র ২ দিন আগে এ ধরনের সিল সই বিহিন কার্ড বিতরণের সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে গলায় রশি দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় (মো. রাশিদুল ইসলাম) নামেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন